
ঈদে পশু কেনায় বাংলা কিউআরভিত্তিক ডিজিটাল পেমেন্ট চালু প্রাইম ব্যাংকের
এই ব্যবস্থার আওতায় ক্রেতারা গরু নির্বাচন করার পর প্রাইম ব্যাংকের ‘মাইপ্রাইম’ (MyPrime) অ্যাপ ব্যবহার করে বাংলা কিউআর স্ক্যানের মাধ্যমে তাৎক্ষণিক মূল্য পরিশোধ করতে পারবেন।

অনলাইন চলচ্চিত্র প্ল্যাটফর্ম সিনেমাটা-এর আয়োজনে ‘আফটার দ্য সাইলেন্স’ শীর্ষক বিশেষ চলচ্চিত্র প্রদর্শনী হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী অডিটোরিয়ামে চলচ্চিত্র প্রদর্শিত হয়েছে।
এই প্রদর্শনীতে ইন্দোনেশিয়া, ফিলিপাইন, ভারত ও বাংলাদেশের মোট ১২টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও ডকুমেন্টারি প্রদর্শিত হয়। যেখানে জেন্ডারভিত্তিক সহিংসতার বিভিন্ন দিক ও বাস্তবতা তুলে ধরা হয়েছে।
‘আফটার দ্য সাইলেন্স’ ফিল্ম প্রোগ্রামের কিউরেটর ফারহানা ফারহা বলেন, “নারীর প্রতি সহিংসতা কোনো নির্দিষ্ট ভূগোল বা সীমারেখায় আবদ্ধ নয়। পৃথিবীর বিভিন্ন দেশে, বিভিন্ন প্রেক্ষাপটে এটি নানা রূপে ও মাত্রায় বিদ্যমান। শুধু নারী নয়-হিজরা, ট্রান্স উইমেন এমনকি শিশুরাও এই সহিংসতার শিকার। এই ক্রমবর্ধমান সহিংসতার বিরুদ্ধে আমাদের এই ১২টি চলচ্চিত্র যেন ১২টি প্রতিরোধী কণ্ঠস্বর। নীরবতা ভাঙার আহ্বান থেকেই প্রোগ্রামের নাম রাখা হয়েছে এটি।”
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক রেজওয়ান শাহরিয়ার সুমিত এই ধরনের থিমেটিক চলচ্চিত্র প্রদর্শনীর প্রশংসা করেন এবং তরুণ নির্মাতাদের সঙ্গে চলচ্চিত্রের নানান দিক নিয়ে মতবিনিময় করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, চলচ্চিত্র নির্মাতা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং চলচ্চিত্র সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দ শাহজাদা আল করিম, চেয়ারম্যান, টেলিভিশন, ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বিভাগ।
এই বিশেষ চলচ্চিত্র প্রদর্শনীর সহ-আয়োজক ছিল টেলিভিশন, ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বিভাগ।

এই ব্যবস্থার আওতায় ক্রেতারা গরু নির্বাচন করার পর প্রাইম ব্যাংকের ‘মাইপ্রাইম’ (MyPrime) অ্যাপ ব্যবহার করে বাংলা কিউআর স্ক্যানের মাধ্যমে তাৎক্ষণিক মূল্য পরিশোধ করতে পারবেন।

ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির (ইডিইউ) প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও সংসদ সদস্য সাঈদ আল নোমান বলেছেন, ‘‘বর্তমান প্রতিযোগিতাপূর্ণ বিশ্বে টিকে থাকতে হলে আমাদের শিক্ষার্থীদের শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত করলেই চলবে না, বরং তাদের দক্ষ ও বিশ্বমানের নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।’’

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৬ এপ্রিল পূর্ব-তিমুরগামী এই চালানের উদ্বোধন করা হয়। ইতোমধ্যে কন্টেইনারবাহী জাহাজ চট্টগ্রাম বন্দর ত্যাগ করেছে।

সভায় সভাপতিত্ব করেন প্রাইম ব্যাংকের চেয়ারম্যান তানজিল চৌধুরী। তিনি সমাপ্ত বছরে ব্যাংকের সার্বিক পারফরম্যান্স এবং আগামী দিনের ব্যবসায়িক ও কৌশলগত ভবিষ্যত পরিকল্পনা শেয়ারহোল্ডারদের সামনে তুলে ধরেন।