
ঈদে পশু কেনায় বাংলা কিউআরভিত্তিক ডিজিটাল পেমেন্ট চালু প্রাইম ব্যাংকের
এই ব্যবস্থার আওতায় ক্রেতারা গরু নির্বাচন করার পর প্রাইম ব্যাংকের ‘মাইপ্রাইম’ (MyPrime) অ্যাপ ব্যবহার করে বাংলা কিউআর স্ক্যানের মাধ্যমে তাৎক্ষণিক মূল্য পরিশোধ করতে পারবেন।

প্রযুক্তির ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে জেন্ডারভিত্তিক ডিজিটাল সহিংসতা (টিএফজিবিভি) একটি বড় সামাজিক উদ্বেগ হিসেবে সামনে এসেছে। এই প্রেক্ষাপটে সাতক্ষীরায় স্থানীয় কন্টেন্ট ক্রিয়েটর ও ইউটিউবারদের নিয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ বুধবার বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন (বিএনএনআরসি) ও অগ্রগতি সংস্থার যৌথ উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
সভায় সাতক্ষীরার ৩২ জন কন্টেন্ট ক্রিয়েটর ও ইউটিউবার অংশ নেন, যাদের সম্মিলিত ফলোয়ার সংখ্যা ১২ লাখেরও বেশি। অনুষ্ঠানে প্রযুক্তিনির্ভর সহিংসতা প্রতিরোধে সচেতনতা বাড়ানো এবং ইতিবাচক ডিজিটাল কন্টেন্ট তৈরিতে তাদের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা তথ্য কর্মকর্তা মো. জাহারুল ইসলাম বলেন, কন্টেন্ট ক্রিয়েটররা সমাজে বড় প্রভাব ফেলেন। তাই সাময়িক জনপ্রিয়তার পেছনে না ছুটে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে দায়িত্বশীল কন্টেন্ট তৈরি করতে হবে।
বিএনএনআরসির প্রধান নির্বাহী কর্মকর্তা এএইচএম বজলুর রহমান বলেন, কেবল সচেতনতা নয়, টিএফজিবিভি মোকাবিলায় সমন্বিত ও কার্যকর উদ্যোগ প্রয়োজন। অগ্রগতি সংস্থার নির্বাহী পরিচালক আব্দুস সবুর বিশ্বাস কন্টেন্ট ক্রিয়েটরদের সমাজ উন্নয়নের ভূমিকা রাখার আহ্বান জানান।
অংশগ্রহণকারীরা জানান, অনলাইনে নেতিবাচক মন্তব্য ও ট্রলিং অনেক সময় সৃজনশীল কাজের আগ্রহ কমিয়ে দেয়। তাই নিরাপদ ও সহায়ক পরিবেশ গড়ে তুলতে কন্টেন্ট ক্রিয়েটরদের মধ্যে ঐক্য জরুরি।
সভায় নিরাপদ ও জেন্ডার সংবেদনশীল কন্টেন্ট তৈরির কৌশল, ফেসবুক ও ইউটিউবের কমিউনিটি গাইডলাইন এবং ডিজিটাল আচরণের নৈতিক মানদণ্ড নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের সার্টিফিকেট দেওয়া হয়।

এই ব্যবস্থার আওতায় ক্রেতারা গরু নির্বাচন করার পর প্রাইম ব্যাংকের ‘মাইপ্রাইম’ (MyPrime) অ্যাপ ব্যবহার করে বাংলা কিউআর স্ক্যানের মাধ্যমে তাৎক্ষণিক মূল্য পরিশোধ করতে পারবেন।

ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির (ইডিইউ) প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও সংসদ সদস্য সাঈদ আল নোমান বলেছেন, ‘‘বর্তমান প্রতিযোগিতাপূর্ণ বিশ্বে টিকে থাকতে হলে আমাদের শিক্ষার্থীদের শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত করলেই চলবে না, বরং তাদের দক্ষ ও বিশ্বমানের নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।’’

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৬ এপ্রিল পূর্ব-তিমুরগামী এই চালানের উদ্বোধন করা হয়। ইতোমধ্যে কন্টেইনারবাহী জাহাজ চট্টগ্রাম বন্দর ত্যাগ করেছে।

সভায় সভাপতিত্ব করেন প্রাইম ব্যাংকের চেয়ারম্যান তানজিল চৌধুরী। তিনি সমাপ্ত বছরে ব্যাংকের সার্বিক পারফরম্যান্স এবং আগামী দিনের ব্যবসায়িক ও কৌশলগত ভবিষ্যত পরিকল্পনা শেয়ারহোল্ডারদের সামনে তুলে ধরেন।