
ঈদে পশু কেনায় বাংলা কিউআরভিত্তিক ডিজিটাল পেমেন্ট চালু প্রাইম ব্যাংকের
এই ব্যবস্থার আওতায় ক্রেতারা গরু নির্বাচন করার পর প্রাইম ব্যাংকের ‘মাইপ্রাইম’ (MyPrime) অ্যাপ ব্যবহার করে বাংলা কিউআর স্ক্যানের মাধ্যমে তাৎক্ষণিক মূল্য পরিশোধ করতে পারবেন।

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৪তম আসরে প্রিমিয়ার হয়ে গেল নতুন চলচ্চিত্র ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’। গতকাল শুক্রবার এক প্রেস কনফারেন্সে সিনেমাটির বিভিন্ন দিক তুলে ধরেন নির্মাতা ও সংশ্লিষ্টরা।
এ সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়। লেজুড়বৃত্তিক ছাত্র রাজনীতি ও বর্তমান সমাজের উচ্চাকাঙ্ক্ষার গল্প নিয়ে নির্মিত এই সিনেমাটি মূলত একটি পলিটিক্যাল স্যাটায়ার বা রাজনৈতিক ব্যঙ্গচিত্র।
পরিচালক আকাশ হকের মতে, এটি কেবল ছাত্র রাজনীতির গল্প নয়। এখানে দেখানো হয়েছে কীভাবে তৃতীয় বিশ্বের একটি সমাজে মানুষের স্বপ্নগুলোকে ক্ষমতার কাছে বন্ধক রাখতে হয়। সিনেমার চরিত্রদের কোনো নাম নেই। তাদের পরিচয় কেবল তাদের রাজনৈতিক পদবী দিয়ে। মানুষের উচ্চাকাঙ্ক্ষা কীভাবে তার সরলতাকে ধ্বংস করে দেয়, সিনেমাটি সেই প্রশ্নই দর্শকদের সামনে রেখেছে।
রনো আনোয়ারের ছোটগল্প ‘ঝরা পাতার দুঃখ’ থেকে অনুপ্রাণিত হয়ে সিনেমাটি তৈরি হয়েছে। সিনেমাটির ‘সহমত ভাই’ গানটি এরই মধ্যে বেশ পরিচিতি পেয়েছে, যা গেয়েছেন র্যাপার তাবিব মাহমুদ। সিনেমাটির স্থায়িত্ব ১৪২ মিনিট।
সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন, দেবদ্যুতি আইচ, রকি খান, ববি বিশ্বাস, মেহেদী হাসান সোহান। বিশেষ একটি চরিত্রে আছেন সাহিত্যিক ও কবি আক্তারুজ্জামান আজাদ।
সিনেমাটি প্রযোজনা করেছে ‘বি টিম’ এবং পরিবেশনায় আছে ‘এইচ এন্ড এম প্রডাকশন’। জাতীয় জাদুঘরে ওয়ার্ল্ড প্রিমিয়ার হওয়ার পর নির্মাতা পক্ষ জানিয়েছেন, খুব শিগগিরই এটি দেশের সাধারণ প্রেক্ষাগৃহগুলোতে মুক্তি দেওয়া হবে।

এই ব্যবস্থার আওতায় ক্রেতারা গরু নির্বাচন করার পর প্রাইম ব্যাংকের ‘মাইপ্রাইম’ (MyPrime) অ্যাপ ব্যবহার করে বাংলা কিউআর স্ক্যানের মাধ্যমে তাৎক্ষণিক মূল্য পরিশোধ করতে পারবেন।

ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির (ইডিইউ) প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও সংসদ সদস্য সাঈদ আল নোমান বলেছেন, ‘‘বর্তমান প্রতিযোগিতাপূর্ণ বিশ্বে টিকে থাকতে হলে আমাদের শিক্ষার্থীদের শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত করলেই চলবে না, বরং তাদের দক্ষ ও বিশ্বমানের নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।’’

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৬ এপ্রিল পূর্ব-তিমুরগামী এই চালানের উদ্বোধন করা হয়। ইতোমধ্যে কন্টেইনারবাহী জাহাজ চট্টগ্রাম বন্দর ত্যাগ করেছে।

সভায় সভাপতিত্ব করেন প্রাইম ব্যাংকের চেয়ারম্যান তানজিল চৌধুরী। তিনি সমাপ্ত বছরে ব্যাংকের সার্বিক পারফরম্যান্স এবং আগামী দিনের ব্যবসায়িক ও কৌশলগত ভবিষ্যত পরিকল্পনা শেয়ারহোল্ডারদের সামনে তুলে ধরেন।