ঈদে পশু কেনায় বাংলা কিউআরভিত্তিক ডিজিটাল পেমেন্ট চালু প্রাইম ব্যাংকের
এই ব্যবস্থার আওতায় ক্রেতারা গরু নির্বাচন করার পর প্রাইম ব্যাংকের ‘মাইপ্রাইম’ (MyPrime) অ্যাপ ব্যবহার করে বাংলা কিউআর স্ক্যানের মাধ্যমে তাৎক্ষণিক মূল্য পরিশোধ করতে পারবেন।

বীর মুক্তিযোদ্ধা ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক উপদেষ্টা কমরেড হায়দার আকবর খান রনোর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আগামীকাল সোমবার (১১ মে)। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৪ সালের ১১ মে তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ষাটের দশকে অবিভক্ত ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন হায়দার আকবর খান। পরবর্তীতে টঙ্গী শিল্পাঞ্চলে কিংবদন্তি ‘ঘেরাও আন্দোলন’ সংগঠিত করে শ্রমিক আন্দোলনে নতুন মাত্রা যোগ করেন ।
১৯৭১ সালে শিবপুরসহ ১৪টি সশস্ত্র ঘাঁটি এলাকা ও মুক্তাঞ্চল থেকে যুদ্ধ পরিচালনার প্রধান সংগঠক ছিলেন তিনি।
হায়দার আকবর খান রনোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামীকাল ১১ মে সকাল ৮টায় বনানী কবরস্থানে সিপিবি ও বিভিন্ন গণসংগঠনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হবে। এরপর আগামী ১২ মে বিকেল ৫টায় পুরানা পল্টনের মুক্তিভবন মিলনায়তনে সিপিবির উদ্যোগে একটি স্মরণসভা আয়োজন করা হবে।
এই ব্যবস্থার আওতায় ক্রেতারা গরু নির্বাচন করার পর প্রাইম ব্যাংকের ‘মাইপ্রাইম’ (MyPrime) অ্যাপ ব্যবহার করে বাংলা কিউআর স্ক্যানের মাধ্যমে তাৎক্ষণিক মূল্য পরিশোধ করতে পারবেন।
ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির (ইডিইউ) প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও সংসদ সদস্য সাঈদ আল নোমান বলেছেন, ‘‘বর্তমান প্রতিযোগিতাপূর্ণ বিশ্বে টিকে থাকতে হলে আমাদের শিক্ষার্থীদের শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত করলেই চলবে না, বরং তাদের দক্ষ ও বিশ্বমানের নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।’’
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৬ এপ্রিল পূর্ব-তিমুরগামী এই চালানের উদ্বোধন করা হয়। ইতোমধ্যে কন্টেইনারবাহী জাহাজ চট্টগ্রাম বন্দর ত্যাগ করেছে।
সভায় সভাপতিত্ব করেন প্রাইম ব্যাংকের চেয়ারম্যান তানজিল চৌধুরী। তিনি সমাপ্ত বছরে ব্যাংকের সার্বিক পারফরম্যান্স এবং আগামী দিনের ব্যবসায়িক ও কৌশলগত ভবিষ্যত পরিকল্পনা শেয়ারহোল্ডারদের সামনে তুলে ধরেন।