
ঈদে পশু কেনায় বাংলা কিউআরভিত্তিক ডিজিটাল পেমেন্ট চালু প্রাইম ব্যাংকের
এই ব্যবস্থার আওতায় ক্রেতারা গরু নির্বাচন করার পর প্রাইম ব্যাংকের ‘মাইপ্রাইম’ (MyPrime) অ্যাপ ব্যবহার করে বাংলা কিউআর স্ক্যানের মাধ্যমে তাৎক্ষণিক মূল্য পরিশোধ করতে পারবেন।

স্পেনের শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান সিমাগো ইনস্টিটিউশনস র্যাঙ্কিং এ প্রকাশিত ২০২৬ সালের র্যাংকিংয়ে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সার্বিক মূল্যায়নে ২য় স্থান এবং ইনোভেশন ক্যাটাগরিতে শীর্ষস্থান অর্জন করেছে সাউথইস্ট ইউনিভার্সিটি।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাম্প্রতিক প্রকাশিত প্রতিবেদনে বিশ্বব্যাপী ১০ হাজার ৮২৭টি বিশ্ববিদ্যালয়কে অন্তর্ভুক্ত করে মূল্যায়ন করা হয়েছে।
দেশভিত্তিক উপাত্ত অনুযায়ী, সাউথইস্ট ইউনিভার্সিটি দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়কে অতিক্রম করে ইনোভেশন ক্যাটাগরিতে প্রথম স্থান অধিকার করেছে।
এই অর্জন বিশ্ববিদ্যালয়টির ক্রমবর্ধমান সামাজিক ও একাডেমিক প্রভাবের স্বীকৃতি বহন করে এবং জ্ঞানচর্চার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে এর অবস্থানকে আরও সুদৃঢ় করেছে।
একই সঙ্গে, এটি দেশের উচ্চশিক্ষা খাতে শিক্ষাগত উৎকর্ষতার কেন্দ্র হিসেবে সাউথইস্ট ইউনিভার্সিটির অবস্থানকে শক্তিশালী করেছে এবং মানসম্মত শিক্ষা প্রদানে বিশ্ববিদ্যালয়ের অঙ্গীকারকে পুনর্ব্যক্ত করেছে।
সাউথইস্ট ইউনিভার্সিটি সংশ্লিষ্ট সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও অংশীজনদের সম্মিলিত প্রচেষ্টায় এই সাফল্য অর্জিত হয়েছে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ উল্লেখ করেছে।

এই ব্যবস্থার আওতায় ক্রেতারা গরু নির্বাচন করার পর প্রাইম ব্যাংকের ‘মাইপ্রাইম’ (MyPrime) অ্যাপ ব্যবহার করে বাংলা কিউআর স্ক্যানের মাধ্যমে তাৎক্ষণিক মূল্য পরিশোধ করতে পারবেন।

ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির (ইডিইউ) প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও সংসদ সদস্য সাঈদ আল নোমান বলেছেন, ‘‘বর্তমান প্রতিযোগিতাপূর্ণ বিশ্বে টিকে থাকতে হলে আমাদের শিক্ষার্থীদের শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত করলেই চলবে না, বরং তাদের দক্ষ ও বিশ্বমানের নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।’’

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৬ এপ্রিল পূর্ব-তিমুরগামী এই চালানের উদ্বোধন করা হয়। ইতোমধ্যে কন্টেইনারবাহী জাহাজ চট্টগ্রাম বন্দর ত্যাগ করেছে।

সভায় সভাপতিত্ব করেন প্রাইম ব্যাংকের চেয়ারম্যান তানজিল চৌধুরী। তিনি সমাপ্ত বছরে ব্যাংকের সার্বিক পারফরম্যান্স এবং আগামী দিনের ব্যবসায়িক ও কৌশলগত ভবিষ্যত পরিকল্পনা শেয়ারহোল্ডারদের সামনে তুলে ধরেন।