
ঈদে পশু কেনায় বাংলা কিউআরভিত্তিক ডিজিটাল পেমেন্ট চালু প্রাইম ব্যাংকের
এই ব্যবস্থার আওতায় ক্রেতারা গরু নির্বাচন করার পর প্রাইম ব্যাংকের ‘মাইপ্রাইম’ (MyPrime) অ্যাপ ব্যবহার করে বাংলা কিউআর স্ক্যানের মাধ্যমে তাৎক্ষণিক মূল্য পরিশোধ করতে পারবেন।

মাশরুম চাষে ক্ষতিকর ছত্রাকের সংক্রমণ প্রতিরোধে নতুন উদ্ভাবিত পদ্ধতি নিয়ে চাষিদের জন্য বিশেষ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামীকাল সোমবার সকাল ১০টায় আইইউবি ক্যাম্পাসে এই প্রশিক্ষণ কর্মশালাটি অনুষ্ঠিত হবে।
আইইউবির লাইফ সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক ড. জীবুন্নাহার খন্দকার মাশরুম চাষের এই নতুন ও কার্যকর পদ্ধতিটি উদ্ভাবন করেছেন।
পদ্ধতিটিতে কোনো প্রকার রাসায়নিক ছত্রাকনাশক ব্যবহার ছাড়াই ক্ষতিকর ছত্রাকের বিস্তার রোধ করা সম্ভব। পাশাপাশি ফলন অক্ষুণ্ণ রেখে ছত্রাক সংক্রমণ ঠেকানো যায়, যা খামার নষ্ট হওয়া থেকে রক্ষা করবে। এই পদ্ধতিতে শুধু শীতকাল নয়, বরং গরমকালেও সফলভাবে মাশরুম চাষ করা সম্ভব হবে।
দেশের বিভিন্ন জেলা থেকে আসা ২০ জন মাশরুম চাষি এই বিশেষ প্রশিক্ষণে অংশ নেবেন। কর্মশালায় চাষিরা তাদের বর্তমান চ্যালেঞ্জ ও অভিজ্ঞতার কথা তুলে ধরবেন । আয়োজকদের মূল লক্ষ্য হলো নতুন এই প্রযুক্তির মাধ্যমে উন্নতমানের মাশরুম উৎপাদন বৃদ্ধি এবং এর বাণিজ্যিক সম্ভাবনাকে আরও সম্প্রসারিত করা।

এই ব্যবস্থার আওতায় ক্রেতারা গরু নির্বাচন করার পর প্রাইম ব্যাংকের ‘মাইপ্রাইম’ (MyPrime) অ্যাপ ব্যবহার করে বাংলা কিউআর স্ক্যানের মাধ্যমে তাৎক্ষণিক মূল্য পরিশোধ করতে পারবেন।

ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির (ইডিইউ) প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও সংসদ সদস্য সাঈদ আল নোমান বলেছেন, ‘‘বর্তমান প্রতিযোগিতাপূর্ণ বিশ্বে টিকে থাকতে হলে আমাদের শিক্ষার্থীদের শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত করলেই চলবে না, বরং তাদের দক্ষ ও বিশ্বমানের নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।’’

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৬ এপ্রিল পূর্ব-তিমুরগামী এই চালানের উদ্বোধন করা হয়। ইতোমধ্যে কন্টেইনারবাহী জাহাজ চট্টগ্রাম বন্দর ত্যাগ করেছে।

সভায় সভাপতিত্ব করেন প্রাইম ব্যাংকের চেয়ারম্যান তানজিল চৌধুরী। তিনি সমাপ্ত বছরে ব্যাংকের সার্বিক পারফরম্যান্স এবং আগামী দিনের ব্যবসায়িক ও কৌশলগত ভবিষ্যত পরিকল্পনা শেয়ারহোল্ডারদের সামনে তুলে ধরেন।