
ঈদে পশু কেনায় বাংলা কিউআরভিত্তিক ডিজিটাল পেমেন্ট চালু প্রাইম ব্যাংকের
এই ব্যবস্থার আওতায় ক্রেতারা গরু নির্বাচন করার পর প্রাইম ব্যাংকের ‘মাইপ্রাইম’ (MyPrime) অ্যাপ ব্যবহার করে বাংলা কিউআর স্ক্যানের মাধ্যমে তাৎক্ষণিক মূল্য পরিশোধ করতে পারবেন।

বাংলাদেশের ইলেকট্রনিক্স প্রতিষ্ঠান ওয়ালটন একসঙ্গে ১৫টি নতুন মডেলের রেফ্রিজারেটর ও ফ্রিজার উন্মোচন করেছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ শনিবার রাজধানীতে প্রতিষ্ঠানটির করপোরেট অফিসে এক অনুষ্ঠানে এই পণ্যগুলো উন্মোচন করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন এই লাইনআপের প্রধান আকর্ষণ হলো ৬২৯ লিটারের সাইড-বাই-সাইড স্মার্ট রেফ্রিজারেটর। এতে রয়েছে একটি ৩২ ইঞ্চির ম্যাজিক মিরর মাল্টিমিডিয়া ডিসপ্লে। যা ফ্রিজকে কেবল একটি শীতল রাখার যন্ত্র নয়, বরং লাইফস্টাইল ডিভাইসে রূপান্তর করেছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা সরাসরি ইন্টারনেটে ব্রাউজিং, ইউটিউব দেখা এবং অনলাইন শপিং করতে পারবেন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, পরিবেশবান্ধব ও টেকসই প্রযুক্তির অংশ হিসেবে ওয়ালটন এনেছে ২৫৫ লিটারের সোলার পাওয়ারড চেস্ট ফ্রিজার। বিদ্যুৎ ছাড়াই এটি দীর্ঘ ১৬০ ঘণ্টা পর্যন্ত শীতলতা ধরে রাখতে সক্ষম। এছাড়া পানি সরবরাহের সুবিধার জন্য ওয়াটার ডিস্পেন্সার যুক্ত ৬১৯ লিটারের সাইড-বাই-সাইড ফ্রিজ এবং নন-ফ্রস্ট সেগমেন্টে ৫১৫ লিটারের নতুন মডেল উন্মোচন করা হয়েছে।
ওয়ালটন ফ্রিজের সিবিও মো. তাহসিনুল হক বলেন, “স্থানীয় বাজারে একক আধিপত্য বজায় রাখার পাশাপাশি ওয়ালটন ইতোমধ্যে বিশ্বের ৫৫টিরও বেশি দেশে পণ্য রপ্তানির মাধ্যমে ব্র্র্যান্ড বিজনেস সম্প্রসারণ করতে সক্ষম হয়েছে। আমাদের স্বপ্ন- বিশ্বের এক শটিরও বেশি দেশে ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণের মাধ্যমে ওয়ালটনকে বিশ্বের অন্যতম সেরা গ্লোবাল ইলেকট্রনিক্স ব্র্যান্ডে প্রতিষ্ঠিত করা। এই স্বপ্ন পূরণের যাত্রাকে আরো বেগবান করার লক্ষ্যেই আন্তর্জাতিক বাজারে একসঙ্গে নতুন ১৫টি মডেলের ফ্রিজ উন্মোচন করা হলো।”
গবেষণা ও উদ্ভাবন কেন্দ্রের প্রধান আজমল ফেরদৌস বাপ্পী জানান, মেগা লঞ্চ লাইনআপের অন্যতম প্রধান আকর্ষণ হচ্ছে সাইড-বাই-সাইড ৬২৯ লিটারের ৩২ ইঞ্চি ম্যাজিক মিরর মাল্টিমিডিয়া ডিসপ্লে সমৃদ্ধ স্মার্ট ফ্রিজ। এটি আধুনিক পরিবারের জন্য শুধু একটি রেফ্রিজারেটর নয় বরং একটি স্মার্ট লাইফস্টাইল ডিভাইস। ফ্রিজটির মাল্টিমিডিয়া হাব থেকে ইন্টারনেট ব্রাউজিং, ইউটিউব ব্যবহার, অনলাইন শপিং এবং স্মার্ট ফিচার ব্যবহার করা যাবে।
অনুষ্ঠানে এশিয়া, মধ্যপ্রাচ্য, আফ্রিকা এবং ইউরোপের ব্যবসায়িক অংশীদাররা ভার্চুয়ালি যুক্ত ছিলেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওয়ালটন রেফ্রিজারেটরের ব্র্যান্ড অ্যাম্বাসেডর বিদ্যা সিনহা সাহা মিমসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এই ব্যবস্থার আওতায় ক্রেতারা গরু নির্বাচন করার পর প্রাইম ব্যাংকের ‘মাইপ্রাইম’ (MyPrime) অ্যাপ ব্যবহার করে বাংলা কিউআর স্ক্যানের মাধ্যমে তাৎক্ষণিক মূল্য পরিশোধ করতে পারবেন।

ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির (ইডিইউ) প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও সংসদ সদস্য সাঈদ আল নোমান বলেছেন, ‘‘বর্তমান প্রতিযোগিতাপূর্ণ বিশ্বে টিকে থাকতে হলে আমাদের শিক্ষার্থীদের শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত করলেই চলবে না, বরং তাদের দক্ষ ও বিশ্বমানের নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।’’

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৬ এপ্রিল পূর্ব-তিমুরগামী এই চালানের উদ্বোধন করা হয়। ইতোমধ্যে কন্টেইনারবাহী জাহাজ চট্টগ্রাম বন্দর ত্যাগ করেছে।

সভায় সভাপতিত্ব করেন প্রাইম ব্যাংকের চেয়ারম্যান তানজিল চৌধুরী। তিনি সমাপ্ত বছরে ব্যাংকের সার্বিক পারফরম্যান্স এবং আগামী দিনের ব্যবসায়িক ও কৌশলগত ভবিষ্যত পরিকল্পনা শেয়ারহোল্ডারদের সামনে তুলে ধরেন।