
ঈদে পশু কেনায় বাংলা কিউআরভিত্তিক ডিজিটাল পেমেন্ট চালু প্রাইম ব্যাংকের
এই ব্যবস্থার আওতায় ক্রেতারা গরু নির্বাচন করার পর প্রাইম ব্যাংকের ‘মাইপ্রাইম’ (MyPrime) অ্যাপ ব্যবহার করে বাংলা কিউআর স্ক্যানের মাধ্যমে তাৎক্ষণিক মূল্য পরিশোধ করতে পারবেন।

স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ (জেসিএমএস) বিভাগের সহকারী অধ্যাপক রিফাত সুলতানা আন্তর্জাতিকভাবে স্বীকৃত ‘ডিগ ডিপার’ সাংবাদিকতা উদ্যোগ ফেলোশিপ অর্জন করেছেন। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ফোজো মিডিয়া ইনস্টিটিউট এবং সিজেইএন বাংলাদেশ যৌথভাবে এই ফেলোশিপ আয়োজন করছে। এর লক্ষ্য দেশে অনুসন্ধানী সাংবাদিকতা শিক্ষাকে আরও শক্তিশালী করা এবং এ বিষয়ে ব্যবহারিক ও উদ্ভাবনী সহশিক্ষামূলক কোর্স তৈরি করা।
প্রতিযোগিতামূলক বাছাই প্রক্রিয়ার মাধ্যমে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্য থেকে রিফাত সুলতানাকে এই ফেলোশিপের জন্য নির্বাচন করা হয়েছে। এ কর্মসূচির আওতায় তিনি অনুসন্ধানী সাংবাদিকতা বিষয়ে নতুনধারার প্র্যাকটিসভিত্তিক কোর্স উন্নয়নে কাজ করবেন।
বিশেষ করে নারী শিক্ষার্থীদের অনুসন্ধানী সাংবাদিকতায় দক্ষ করে তুলতে এ উদ্যোগে গুরুত্ব দেওয়া হয়েছে।
এ ফেলোশিপের জন্য আরও নির্বাচিত হয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দুই শিক্ষক।

এই ব্যবস্থার আওতায় ক্রেতারা গরু নির্বাচন করার পর প্রাইম ব্যাংকের ‘মাইপ্রাইম’ (MyPrime) অ্যাপ ব্যবহার করে বাংলা কিউআর স্ক্যানের মাধ্যমে তাৎক্ষণিক মূল্য পরিশোধ করতে পারবেন।

ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির (ইডিইউ) প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও সংসদ সদস্য সাঈদ আল নোমান বলেছেন, ‘‘বর্তমান প্রতিযোগিতাপূর্ণ বিশ্বে টিকে থাকতে হলে আমাদের শিক্ষার্থীদের শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত করলেই চলবে না, বরং তাদের দক্ষ ও বিশ্বমানের নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।’’

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৬ এপ্রিল পূর্ব-তিমুরগামী এই চালানের উদ্বোধন করা হয়। ইতোমধ্যে কন্টেইনারবাহী জাহাজ চট্টগ্রাম বন্দর ত্যাগ করেছে।

সভায় সভাপতিত্ব করেন প্রাইম ব্যাংকের চেয়ারম্যান তানজিল চৌধুরী। তিনি সমাপ্ত বছরে ব্যাংকের সার্বিক পারফরম্যান্স এবং আগামী দিনের ব্যবসায়িক ও কৌশলগত ভবিষ্যত পরিকল্পনা শেয়ারহোল্ডারদের সামনে তুলে ধরেন।