বলিউড অভিনেতা ধর্মেন্দ্রের মৃত্যুর খবরকে ‘অগ্রহণযোগ্য’ বলেছেন তার স্ত্রী অভিনেত্রী হেমা মালিনী।
হেমা মালিনী সোশ্যাল মিডিয়া এক্স-এ বলেন, “যা ঘটছে তা একেবারেই অগ্রহণযোগ্য। কীভাবে দায়িত্বশীল গণমাধ্যম এমন মিথ্যা খবর ছড়াতে পারে একজন মানুষকে নিয়ে, যিনি চিকিৎসার মাধ্যমে ধীরে ধীরে সেরে উঠছেন? এটি অত্যন্ত অসম্মানজনক ও দায়িত্বজ্ঞানহীন আচরণ। অনুগ্রহ করে পরিবারকে সম্মান দিন এবং তাদের ব্যক্তিগত সময়টুকু দিন।”
Hema Malini tweetঅভিনেতা ধর্মেন্দ্র এর মেয়ে এশা দেওল ইনস্টাগ্রামে বলেন, “গণমাধ্যমে ভুল খবর ছড়ানো হচ্ছে। আমার বাবা ঠিক আছেন এবং ধীরে ধীরে সুস্থ হচ্ছেন। আমরা সবাইকে অনুরোধ করছি, পরিবারকে একটু গোপনীয়তা বজায় রাখতে দিন। বাবার দ্রুত আরোগ্যের জন্য যারা প্রার্থনা করছেন, সবাইকে ধন্যবাদ।”
অভিনেতা ধর্মেন্দ্র ডাক্তারদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তার শারীরিক অবস্থা আগের তুলনায় অনেক ভালো হয়েছে বলে পরিবার জানিয়েছে।
ভারতীয় সংবাদ মাধ্যমগুলো ৮৯ বছর বয়সী ধর্মেন্দ্রের মৃত্যুর খবর প্রকাশ করে। ভারতীয় সংবাদের বরাতে বাংলাদেশেও এমন খবর ছড়িয়ে পড়ে।