চরচা ডেস্ক

মাদারীপুর সদর উপজেলার ঘটককান্দা এলাকায় এক সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত হয়েছেন। বার্তা সংস্থা ইউএনবির এক প্রতিবেদনে জানানো হয়, আজ রোববার একটি যাত্রীবাহী বাস ও ইজিবাইকের (অটোরিকশা) মধ্যে এই সংঘর্ষ হয়।
নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, বিকেল আনুমানিক ৫টা ২৫ মিনিটের দিকে ‘সার্বিক পরিবহনের’ একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ৬ জনের মৃত্যু হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে। উদ্ধারকাজ শেষে আইনি প্রক্রিয়া চলমান।

উদীচীর নেতারা আরও বলেন, জাতীয় সংগীতের সময় উঠে দাঁড়াতে অস্বীকৃতি জানানো জাতীয় প্রতীকের প্রতি অবমাননাকর আচরণ। জাতীয় সংগীত শুধু একটি গান নয়, এটি মুক্তিযুদ্ধ, আত্মত্যাগ ও জাতিসত্তার প্রতীক। তাই এর প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা সাংবিধানিকভাবেও বাধ্যতামূলক।