
আর্জেন্টিনা উপকূলে শত শত চীনা মাছ ধরার ট্রলারের রহস্যময় আনাগোনা কি কেবলই স্কুইড শিকার, নাকি এর পেছনে লুকিয়ে আছে বড় কোনো ভূ-রাজনৈতিক ষড়যন্ত্র? আর্জেন্টিনার গোয়েন্দা সংস্থা এবং ওয়াশিংটনের দাবি, মাছ ধরার আড়ালে চলছে সমুদ্রের তলদেশের মানচিত্রায়ন এবং গোয়েন্দাগিরি।

ইরানের পক্ষ থেকে আসা অগ্রহণযোগ্য প্রস্তাব এবং আলোচনার ধীরগতিতে হতাশ হয়ে প্রেসিডেন্ট ট্রাম্প তেহরানের ওপর পুনরায় সামরিক হামলার কথা গুরুত্ব দিয়ে ভাবছেন। পাকিস্তানের মধ্যস্থতা নিয়ে ওয়াশিংটনের মনে সন্দেহ দানা বাঁধছে।

সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের বন্ধুত্বে কি ফাটল ধরেছে? গত কয়েক বছরে মধ্যপ্রাচ্যের রাজনীতি আমূল বদলে গেছে। ওয়াশিংটনের থিঙ্কট্যাঙ্কগুলো মনে করেছিল বিপদে পড়লে সৌদি আরব আবারও আমেরিকার নিরাপত্তা বলয়ে ফিরে আসবে। কিন্তু যুবরাজ মোহাম্মদ বিন সালমান (এমবিএস) প্রমাণ করেছেন, রিয়াদ এখন আর কারো অনুগত নয়।

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ অবসানে ইরানের দেওয়া ১৪ দফা প্রস্তাবের জবাব দিয়েছে ওয়াশিংটন। তেহরান তা পর্যালোচনা করছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে।

ওয়াশিংটন ডিসিতে এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সাংবাদিকদের সাথে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠানে চলল গুলি। অল্পের জন্য রক্ষা পেয়েছেন ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। এর আগে নির্বাচনের প্রচারে গিয়ে কানে গুলিবিদ্ধ হন ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে হোয়াইট হাউসের সাংবাদিকদের সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নৈশভোজে গুলির ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। সন্দেহভাজন ব্যক্তি হলেন ৩১ বছর বয়সী কোল টমাস অ্যালেন। তিনি পেশায় একজন শিক্ষক ও ভিডিও গেম ডেভেলপার।

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নৈশভোজের সময় গুলির শব্দ শোনা গেছে। পরে জরুরি ভিত্তিতে ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে সরিয়ে নেওয়া হয়েছে। স্থানীয় সময় গতকাল শনিবার ওয়াশিংটন হিলটন নামে ওই হোটেলে এ ঘটনা ঘটে।

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যায় হিশামকে যেভাবে গ্রেপ্তার করা হয়

৩৪ বছর পর ওয়াশিংটনে ইসরায়েল-লেবাননের সরাসরি বৈঠক। ইরান-আমেরিকা-ইসরায়েলের চলমান সংঘাত থামাতে বড় প্রভাব রাখতে পারে এই বৈঠক। ওদিকে, ইরান ও লেবাননে নতুন করে সামরিক অভিযানের পরিকল্পনা করছে। যুদ্ধবিরতির সময়ও শেষ হচ্ছে। নতুন করে যুদ্ধবিরতি কী বাড়বে? নাকি ফের যুদ্ধ শুরু হবে...

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ দ্রুত শেষ হতে পারে। ওয়াশিংটন ইঙ্গিত দিয়েছে, তেহরানের নেতৃত্বের সঙ্গে সরাসরি আলোচনা এবং কোনো চুক্তি ছাড়াই এই সংঘাত কমিয়ে আনা হতে পারে। এই যুদ্ধ নিয়ে ইতিমধ্যে ওয়াশিংটনের সঙ্গে ইউরোপ ও মধ্যপ্রাচ্যে

প্রেসিডেন্ট ট্রাম্পের স্বৈরাচারী নীতির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রজুড়ে লাখ লাখ মানুষের বিশাল বিক্ষোভ শুরু হয়েছে। নিউইয়র্ক থেকে ওয়াশিংটন সব বড় শহরে সাধারণ মানুষ ও ডেমোক্র্যাটরা দ্রব্যমূল্য বৃদ্ধি এবং অভিবাসন নীতির প্রতিবাদে রাজপথে নেমেছেন। আয়োজকদের দাবি, আমেরিকা কোনো রাজার দেশ নয়, ক্ষমতার মালিক কেবল সাধারণ

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি ও তার সরকারের গুরুত্বপূর্ণ কর্মকর্তা ও সামরিক শীর্ষ কর্মকর্তাদের তথ্যের জন্য পুরস্কার ঘোষণা করেছে ওয়াশিংটন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডি.সির ন্যাশনাল মলে দেখা গেল এক নজিরবিহীন দৃশ্য। ‘সিক্রেট হ্যান্ডসেক’ নামের একটি রহস্যময় শিল্পী গোষ্ঠী তৈরি করেছে ‘কিং অব দ্য ওয়ার্ল্ড’ নামক আর্ট ইনস্টলেশন। এখানে ডোনাল্ড ট্রাম্প এবং জেফরি এপস্টেইনকে ‘টাইটানিক’ সিনেমার জ্যাক ও রোজের বিখ্যাত পোজে দেখা যাচ্ছে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চার বছরে পা দিতে যাচ্ছে গভীর অনিশ্চয়তা নিয়ে। যুদ্ধ বন্ধের দাবিতে ওয়াশিংটনে আবারও রাস্তায় নেমেছে ইউক্রেন সমর্থকেরা। ডনবাস, কূটনীতি ও বিশ্ব রাজনীতির জটিলতায় শান্তি এখনো দূরাশা।

ইরান ইস্যুতে ডোনাল্ড ট্রাম্পের সামরিক হুমকির প্রতিবাদে ইস্তাম্বুলে ব্যাপক বিক্ষোভ হয়েছে। আমেরিকার ও ইসরায়েলের পতাকা পুড়িয়ে ক্ষোভ জানিয়েছে আন্দোলনকারীরা। উত্তেজনার মধ্যেই আলোচনায় ফেরার ইঙ্গিত দিয়েছে ওয়াশিংটন ও তেহরান।

সংক্ষেপে বলা যায়, আমেরিকার ভূরাজনৈতিক আধিপত্য বা উদার আধিপত্য ফেরার আর কোনো সুযোগ নেই। ট্রাম্পের পরে যেই ক্ষমতায় আসুক না কেন– সে রিপাবলিকান বা ডেমোক্র্যাট যেই হোক, ট্রাম্প বিশ্বব্যবস্থায় আমেরিকার প্রতি আস্থা ও নির্ভরতার ভিত্তি ভেঙে দিয়েছেন।

বাংলাদেশের নির্বাচনে ভারত, আমেরিকা ফ্যাক্টর নিয়ে এত আলোচনা কেন? দেশের মানুষই কি ভোট দেবে? নাকি অন্য কেউ পর্দার আড়ালে ঠিক করে দেবে নির্বাচনের ফল? বিএনপি জামায়াতকে দুষছে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পৃক্ততার জন্য, আর জামায়াত বিএনপিকে ভারতের সাথে আপসের জন্য। এ সবই কি নির্বাচনী কৌশল?

যুক্তরাষ্ট্রের আচরণ কোন বিশ্বব্যবস্থার ইঙ্গিত রয়েছে? যুক্তরাষ্ট্রের আচরণ কোন বিশ্বব্যবস্থার ইঙ্গিত রয়েছে? আর্কটিক রাজনীতি ও দক্ষিণ আমেরিকা কোথায় মিলে যায়? যুক্তরাষ্ট্র কি উপনিবেশ গড়তে চায়? মনরো ডকট্রিন কেন এসেছিল, এখন এ দিয়ে কী করতে চায় ওয়াশিংটন? নিকোলাস মাদুরোর অপহরণ কি অনুমিত ছিল না?

আর্কটিক রাজনীতি ও দক্ষিণ আমেরিকা কোথায় মিলে যায়? যুক্তরাষ্ট্র কি উপনিবেশ গড়তে চায়? মনরো ডকট্রিন কেন এসেছিল, এখন এ দিয়ে কী করতে চায় ওয়াশিংটন? যুক্তরাষ্ট্রের আচরণ কোন বিশ্বব্যবস্থার ইঙ্গিত রয়েছে? নিকোলাস মাদুরোর অপহরণ কি অনুমিত ছিল না? ভূরাজনীতির খেল এ পর্বে এ প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা হয়েছে…

তেহরানের রাজপথ থেকে শুরু করে ওয়াশিংটনের থিঙ্কট্যাঙ্ক সর্বত্র এখন একটিই প্রশ্ন, দীর্ঘ ৪৬ বছরের নির্বাসন শেষে ইরানের শেষ শাহের নির্বাসিত পুত্র রেজা পাহলভি কি তবে ফিরছেন?

গত নভেম্বর মাসে গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনে আমেরিকার পরিকল্পনা অনুমোদন দেয় জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির অন্যতম শীর্ষ উপদেষ্টা এবং জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান আলি লারিজানি ২ জানুয়ারি এক কড়া বিবৃতিতে ওয়াশিংটনকে সতর্ক করেছেন। তিনি বলেন, ইরানের অভ্যন্তরীণ বিষয়ে মার্কিন হস্তক্ষেপ পুরো অঞ্চলকে অস্থিতিশীল করে তুলবে।