
মহান বিজয় দিবস উপলক্ষ্যে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ১৬ ডিসেম্বর (২০২৫) সন্ধ্যায় ভাষণটি বাংলাদেশ টেলিভিশন, বিটিভি নিউজ ও বাংলাদেশ বেতার সম্প্রচার করে।

মহান বিজয় দিবসে রাজধানীবাসী উৎসবে মেতেছে। সরকারি ছুটির দিনে অনেকে বেড়াতে বেরিয়েছেন।

মহান বিজয় দিবস উপলক্ষে বিকেলে রাজধানীতে আলোচনা সভার আয়োজন করে এবি পার্টি। অনুষ্ঠানে আলোচক হিসেবে বক্তৃতা করেন দলটির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ।

একাত্তর, একাত্তরের ইতিহাস, একাত্তরের শহীদ, একাত্তরের যোদ্ধা ও যুদ্ধ–সবই এখন বড্ড বেশি একা! একাকীত্ব একাত্তরের আগেও ছিল। রাজনৈতিক, ব্যক্তিগত ও গোষ্ঠী বা দলগত সংকীর্ণতা, স্বার্থ বা বয়ানের মোড়কে অতীতেও একা ছিল একাত্তর। তবে এতটা জাপ্টে হয়তো ধরেনি কখনো, এতটা আক্রান্তও হয়তো হয়নি।

মহান বিজয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এনসিপির নেতারা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘রাজাকার ঘৃণাস্তম্ভ’ তৈরি করেছে একদল শিক্ষার্থী। ভিডিও: তারিক সজীব

বিজয় দিবসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু ভবনের সামনে যুদ্ধাপরাধী গোলাম আযমের ছবিতে জুতা নিক্ষেপ করেছেন শিক্ষার্থীরা।

প্রতি বছর বিজয়ের মাস উপলক্ষে মাসব্যাপী পতাকা উত্তোলনসহ নানা আয়োজন করে থাকে টিএসসিভিত্তিক ১৯টি সংগঠন। তার অংশ হিসেবে টিএসসির গেটে জাতীয় পতাকা উত্তোলন করা হয়, যা দৈর্ঘ্যে ৩০ ফিট এবং প্রস্থে ১৮ ফিট।

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর বিভিন্ন ভবনে বর্ণিল আলোকসজ্জা করা হয়। এখন সন্ধ্যা নামলেই নগরীতে যেন শুরু হয় আলোর উৎসব।

যুক্তরাজ্যের দ্য গার্ডিয়ান পত্রিকার শিরোনাম ছিল ‘BANGLADESH LIBERATED’। এতে বলা হয়, স্বাধীন রাষ্ট্রের আবেগে ঢাকা শহর ফেটে পড়েছে।

৬৫ বছর বয়সী হাসমত আলী দীর্ঘদিন ধরে ডিসেম্বর মাসে বাংলাদেশের জাতীয় পতাকা ফেরি করে বিক্রি করেন। তবে তিনি জানালেন, আগের মতো আর বিক্রি হয় না।

বিজয় দিবসে শুভেচ্ছা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওই পোস্টে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বরের ঘটনাকে ভারতের বিজয় দিবস হিসেবে উল্লেখ করে নিজেদের যোদ্ধাদের স্মরণ করেছেন তিনি।

বিজয় দিবস উপলক্ষে ‘আলোকচিত্রে মুক্তিযুদ্ধ’ শিরোনামের উন্মুক্ত আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটি।

আজ মহান বিজয় দিবস। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানি বাহিনী ও তাদের এ দেশীয় দোসরদের বিরুদ্ধে নয় মাসের যুদ্ধের পর চূড়ান্ত বিজয় অর্জন করে বাংলাদেশ। গৌরবময় সেই মুহূর্তের ৫৪তম পূর্তি আজ।

বাংলাদেশ পঞ্চাশ বছরে অনেক দূর এগিয়েছে। আমরা মুক্তিযোদ্ধারা নিজেদের জন্য কিছু চাইনি, আমাদের স্বপ্ন ছিল এমন একটি দেশ গড়ে তোলার, যেখানে আমাদের সন্তানেরা ঔপনিবেশিক মানসিকতার শৃঙ্খল থেকে মুক্ত হয়ে বেড়ে উঠবে। শুধু একটা মুক্ত ভূমি নয়, মানুষের সার্বিক মুক্তি।

মহান বিজয় দিবস উপলক্ষে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

এছাড়াও দেশের সকল হাসপাতাল, কারাগার, বৃদ্ধাশ্রম, এতিমখানা, পথশিশু পুনর্বাসন কেন্দ্র, প্রতিবন্ধী কল্যাণ কেন্দ্র, ডে-কেয়ার সেন্টার, শিশু উন্নয়ন কেন্দ্র এবং শিশু পরিবার এবং সুবিধাবঞ্চিত শিশুদের উন্নত খাবার পরিবেশন করা হবে।

বিজয় দিবসকে কেন্দ্র করে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমানবাহিনী তেজগাঁও পুরাতন বিমানবন্দরে পৃথকভাবে ফ্লাই-পাস্ট প্রদর্শন করবে।

বিজয় দিবস উপলক্ষে আগামীকাল মঙ্গলবার মেট্রোরেল চলাচল ৪০ মিনিট বন্ধ থাকবে।

যথাযথ মর্যাদায় বিজয় দিবস উদযাপনে এবার সর্বাধিক পতাকা উড়িয়ে প্যারাস্যুটিংয়ের মধ্যদিয়ে বিশ্বরেকর্ড গড়ার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। সেনা, বিমান ও নৌ-বাহিনীর যৌথ উদ্যোগে স্বাধীনতার ৫৪ বছর উদযাপনে ৫৪ জন প্যারাট্রুপার পতাকা হাতে স্কাইডাইভিং করবেন।

যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের পক্ষ থেকে ভারতে আশ্রয় নেওয়া প্রায় এক কোটি শরণার্থীর মানবেতর জীবন নিয়ে উদ্বেগ চোখে পড়ে। তবে, ডিসেম্বরের শুরু থেকে আন্তর্জাতিক সম্প্রদায়ের মনোযোগ শরণার্থী সংকট থেকে সরে কেন্দ্রীভূত হয় সামরিক সংঘাতের দিকে।

বিজয়ের পতাকা উড়লেই শুরু হয়ে যাবে মাথা উঁচু করে দাঁড়ানোর কাজ। স্বাধীন বাংলাদেশের পতাকাবিধি তৈরি, বিদেশ ভ্রমণে ট্রাভেল পাস ইস্যু, মুদ্রানীতি তৈরির মতো গুরুত্বপূর্ণ কাজে প্রবাসী সরকার হাত দিয়েছিল ডিসেম্বরের আগেই।