
ঈদে পশু কেনায় বাংলা কিউআরভিত্তিক ডিজিটাল পেমেন্ট চালু প্রাইম ব্যাংকের
এই ব্যবস্থার আওতায় ক্রেতারা গরু নির্বাচন করার পর প্রাইম ব্যাংকের ‘মাইপ্রাইম’ (MyPrime) অ্যাপ ব্যবহার করে বাংলা কিউআর স্ক্যানের মাধ্যমে তাৎক্ষণিক মূল্য পরিশোধ করতে পারবেন।

মহান বিজয় দিবস উপলক্ষে সাউথইস্ট ইউনিভার্সিটি বুধবার বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে এক বিশেষ আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রখ্যাত গীতিকার মোহাম্মদ রফিকউজ্জামান। তিনি মহান মুক্তিযুদ্ধের চেতনা, বিজয়ের তাৎপর্য এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাউথইস্ট ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. ইউসুফ মাহবুবুল ইসলাম। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. এম. মোফাজ্জল হোসেন। তিনি মহান বিজয় দিবসের ঐতিহাসিক গুরুত্ব এবং নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এবং বিজয় দিবস উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. ফারহানা হেলাল মেহতাব।
আলোচনা সভার পর বিজয় দিবসের চেতনাকে সম্মান জানাতে শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্যোগে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠানে সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, ডিন, অনুষদ সদস্য, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এই ব্যবস্থার আওতায় ক্রেতারা গরু নির্বাচন করার পর প্রাইম ব্যাংকের ‘মাইপ্রাইম’ (MyPrime) অ্যাপ ব্যবহার করে বাংলা কিউআর স্ক্যানের মাধ্যমে তাৎক্ষণিক মূল্য পরিশোধ করতে পারবেন।

ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির (ইডিইউ) প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও সংসদ সদস্য সাঈদ আল নোমান বলেছেন, ‘‘বর্তমান প্রতিযোগিতাপূর্ণ বিশ্বে টিকে থাকতে হলে আমাদের শিক্ষার্থীদের শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত করলেই চলবে না, বরং তাদের দক্ষ ও বিশ্বমানের নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।’’

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৬ এপ্রিল পূর্ব-তিমুরগামী এই চালানের উদ্বোধন করা হয়। ইতোমধ্যে কন্টেইনারবাহী জাহাজ চট্টগ্রাম বন্দর ত্যাগ করেছে।

সভায় সভাপতিত্ব করেন প্রাইম ব্যাংকের চেয়ারম্যান তানজিল চৌধুরী। তিনি সমাপ্ত বছরে ব্যাংকের সার্বিক পারফরম্যান্স এবং আগামী দিনের ব্যবসায়িক ও কৌশলগত ভবিষ্যত পরিকল্পনা শেয়ারহোল্ডারদের সামনে তুলে ধরেন।