
সাফল্যের কারণে তৈরি হওয়া এসব সমস্যা হয়তো স্যামসাংয়ের কাছে এক দিক থেকে স্বস্তির। কারণ ব্যবসা ভালো চলছে। তবে দিনশেষে এগুলোও কিন্তু বড় ধরনের সমস্যাই।

গ্রাহকের মনের মতো করে ক্যাপ তৈরি করে দিচ্ছে ‘কাস্টম ক্যাপ বিডি’। প্রতিষ্ঠানের কর্ণধার শরিফ মাত্র ১২টি ক্যাপ দিয়ে ব্যবসা শুরু করেছিলেন। এখন মাসে কয়েক হাজার ক্যাপের অর্ডার পাচ্ছেন।

লেদার ইন্ডাস্ট্রির প্রতিযোগিতামূলক বাজারে উদ্ভাবনী চিন্তা ও গুণগত মান দিয়ে নিজেদের আলাদা করার চেষ্টা করছে রাজধানীর মিরপুরের ‘র করপরেশন’। ভিডিও: মাহিন আরাফাত

প্রায় তিন দশক ঢাকায় ঘুরে ঘুরে শাড়ি বিক্রি করেন নাজমা বেগম। দেশের বিভিন্ন স্থান থেকে তার কাছে কম দামের শাড়ি আসে। তিনি সেগুলো ‘অল্প লাভে’ বিক্রি করেন। জানালেন, এই শাড়ি বিক্রি করেই তিনি আত্মনির্ভরশীল হয়েছেন।

খেলাধুলার সরঞ্জাম বিক্রেতা সাব্বির হোসেন খান। তিনি তৈরি করেছেন একটি বিশেষ ক্যারাম বোর্ড। এই ক্যারাম বোর্ডে দুই জন থেকে ছয়জন একসঙ্গে খেলতে পারবেন।

পুলিশ সূত্রে জানা গেছে, ক্যাম্পটি মূলত একটি মনিটরিং ও দ্রুত প্রতিক্রিয়াভিত্তিক ইউনিট হিসেবে পরিচালিত হচ্ছে। বর্তমানে ক্যাম্পে একজন উপ-পরিদর্শক (এসআই) ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করছেন।

পুরান ঢাকায় রায়সাহেব বাজারে বিশাল এক চায়ের কেটলিতে করে চা বিক্রি করেন জামিল ইসলাম। তার কেটলিতে একসঙ্গে প্রায় ১১০ লিটার দুধ ও চায়ের লিকার রাখা যায়।

২০১২ সালে দুই বন্ধু সুজন আহমেদ ও রোকনুদ্দৌলা মাত্র ৫ হাজার টাকা নিয়ে ‘কো কো গ্রিন’ নামে ডাবের ব্যবসা শুরু করেন। সেটি এখন প্রায় ৫০ লাখ টাকার প্রতিষ্ঠানে রূপ নিয়েছে। ঢাকার গাবতলী থেকে ভিডিও করেছেন মাহিন আরাফাত।

কুমিল্লার কান্দিরপাড় থেকে আসা আবু কালাম আসাদ কাঠের তৈরি খেলনা ও শোপিস বিক্রি করেন।

আধুনিক যু দ্ধের মা র ণা স্ত্র যখন অচল, তখনই কি অলৌকিক শক্তিতেই মুক্তি খুঁজছে রুশ সেনারা? অর্থনৈতিক সংকট আর ই উক্রেন যুদ্ধের অনিশ্চয়তায় রাশিয়ায় এখন রমরমা জাদুটোনার ব্যবসা। ডাইনি বিদ্যা থেকে শুরু করে অশুভ আত্মা তাড়ানোর কাঠি-সব মিলিয়ে এক অদ্ভুত ঘোরে আচ্ছন্ন এখন পুতিনের দেশ।

১৫ এপ্রিল (২০২৬) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনের ফুটপাত দখলমুক্ত এবং দেয়ালচিত্র করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। ভিডিও: হাসান জোবায়েদ সজিব

পয়লা বৈশাখকে ব্যবসায়ীরা দেখেন পেশাগত জায়গা থেকে। হিসাবের পুরনো খাতা বাদ দিয়ে তারা নতুন খাতা ব্যবসায় যুক্ত করেন। সেই খাতাই হালখাতা নামে পরিচিত।

সড়কের পাশে বসে সব ধরনের ঘড়ি মেরামত করেন মো. সোহেল। তিনি জানালেন, ৩৫ বছর ধরে তিনি এই কাজ করছেন। গুলিস্তান এলাকা থেকে ভিডিও করেছেন তারিক সজীব।
বড় হয়ে পাইলট হতে চেয়েছিলেন আশফাক হোসেন ইভান। তা হয়নি, কাজ করেছেন দেশের একাধিক বড় প্রতিষ্ঠানে। পাশাপাশি চলছিল নিজের ব্যক্তিগত ব্যবসা। হঠাৎ অসুস্থতার কারণে একসময় থমকে যেতে হয়। তবুও দমে যাননি। চাকুরি ছেড়ে গড়ে তোলেন খামার। তিনি এখন গরু, ছাগল, হাঁস-মুরগির পাশাপাশি বিশেষ প্রজাতির কুকুরও লালন-পালন করেন।

ময়লা কাপড় আপনার বাসায় থেকে তুলে নিয়ে, ধুয়ে পরিষ্কার ও শুকিয়ে ৪৮ ঘণ্টার মধ্যে আবার দিয়ে যাবে ‘অপিউল্যান্ট ডোরস্টেপ লন্ড্রি সার্ভিস’ নামের প্রতিষ্ঠান। এ জন্য আপনাকে তাদের ওয়েবসাইট, হোয়াটস্যাপ নম্বর বা ফেসবুক পেজের মাধ্যমে যোগাযোগ করতে হবে।

রাজধানীর মগবাজার এলাকায় নবীন ফ্যাশনের একটি পাঞ্জাবির দোকান বন্ধ করে দেওয়ার ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ তৈরি হওয়ার প্রেক্ষাপটে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন হাতিরঝিল থানার ওসি গোলাম মর্তুজা। তিনি জানিয়েছেন, আকর্ষণীয় অফারকে কেন্দ্র করে হঠাৎ অতিরিক্ত ভিড় ও বাইকারদের চাপের কারণেই ওই পরিস্থিতির সৃ

‘ধুরন্ধর’ কি প্রোপাগান্ডার একটি উত্তম উদাহরণ নয়? এটিও যদি প্রোপাগান্ডা না হয়, তাহলে প্রোপাগান্ডা আসলে কী বস্তু? আর এসব প্রোপাগান্ডা কি বিজেপি ও মোদি সরকার ছাড়া আর কারও পক্ষে যায়?

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ফুটপাতে নিজের হাতে তৈরি নানা রঙের সুগন্ধি মোমবাতি বিক্রি করেন মো. রুহুল আমিন। করোনাকালের ধকল কাটিয়ে নতুন এই ব্যবসায় মন দিয়েছেন তিনি।

প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান ও সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এসসিসিআই) সভাপতি ম. জসিম উদ্দিন গ্রাহকদের আস্থা, অংশীদারদের সহযোগিতা এবং ব্যাংকের কর্মকর্তা–কর্মচারীদের পরিশ্রমের জন্য তাদের ধন্যবাদ জানান।

রাজধানীর মোহাম্মদপুরে আদাবর এলাকায় চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে একটি এমব্রয়ডারি কারখানায় হামলার ঘটনা ঘটেছে। হামলায় কয়েকজন শ্রমিক আহত হয়েছেন। পরে এ ঘটনার প্রতিবাদে ব্যবসায়ী ও শ্রমিকরা আদাবর থানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। পরে এই ঘটনায় অভিযুক্ত রাসেল ওরফে কালা রাসেলসহ তিনজনকে গ্রেপ্তারের তথ্য জ

তীব্র সমালোচনার মুখে নির্বাচনের পর ১৫ ফেব্রুয়ারি একটা ব্যাখ্যা দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টার দপ্তরের ভ্যারিফায়েড পেজ থেকে। সেখানে এই চুক্তির প্রেক্ষাপট হিসেবে পাল্টাপাল্টি শুল্কারোপের কথা বলা হয়েছে।

সেবার পরিধি সম্প্রসারণের মাধ্যমে ব্যাংকের ব্যবসা প্রবৃদ্ধির লক্ষ্যে এনসিসি ব্যাংক এর দুইদিন-ব্যাপী বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।