
ঈদে পশু কেনায় বাংলা কিউআরভিত্তিক ডিজিটাল পেমেন্ট চালু প্রাইম ব্যাংকের
এই ব্যবস্থার আওতায় ক্রেতারা গরু নির্বাচন করার পর প্রাইম ব্যাংকের ‘মাইপ্রাইম’ (MyPrime) অ্যাপ ব্যবহার করে বাংলা কিউআর স্ক্যানের মাধ্যমে তাৎক্ষণিক মূল্য পরিশোধ করতে পারবেন।

নিরবচ্ছিন্ন গ্রাহকসেবা, ব্যাংকিং খাতের নিয়মনীতি মেনে চলা এবং আর্থিক অন্তর্ভুক্তিকে গুরুত্ব দিয়ে ষষ্ঠ বর্ষে পদার্পণ করেছে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ বুধবার রাজধানীর একটি অভিজাত রেস্তোরাঁয় বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
স্বল্প সময়ের মধ্যেই দেশব্যাপী ৩৪টি শাখা চালু করেছে ব্যাংকটি। এর মধ্যে চারটি পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংকিং শাখার মাধ্যমে শরিয়াহভিত্তিক সেবা প্রদান করা হচ্ছে। শুরু থেকেই সিএমএসএমই খাতে অগ্রাধিকার দিয়ে দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখার চেষ্টা করছে ব্যাংকটি। একই সঙ্গে ক্রেডিট রেটিং সূচকে ‘AA’ অর্জন এবং আধুনিক অনলাইন ব্যাংকিং সুবিধা চালুর মাধ্যমে নতুন প্রজন্মের ব্যাংক হিসেবে নিজেদের অবস্থান শক্ত করেছে প্রতিষ্ঠানটি।
প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান ও সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এসসিসিআই) সভাপতি ম. জসিম উদ্দিন গ্রাহকদের আস্থা, অংশীদারদের সহযোগিতা এবং ব্যাংকের কর্মকর্তা–কর্মচারীদের পরিশ্রমের জন্য তাদের ধন্যবাদ জানান।
তিনি বলেন, সিএমএসএমই খাত দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি এবং ভবিষ্যতেও এই খাতের টেকসই উন্নয়নে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক কাজ করে যাবে।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক তারিক মোর্শেদ বলেন, ব্যাংকিং খাতের নিয়মনীতি যথাযথভাবে অনুসরণ করা, উন্নত গ্রাহকসেবা নিশ্চিত করা এবং অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিং ব্যবস্থা গড়ে তোলাই তাদের মূল লক্ষ্য।
অনুষ্ঠানে ব্যাংকের ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীরসহ পরিচালনা পর্ষদের সদস্য, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, উপব্যবস্থাপনা পরিচালক, করপোরেট শাখার ব্যবস্থাপক, ঊর্ধ্বতন কর্মকর্তা, গ্রাহক ও স্টেকহোল্ডাররা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে কেক কাটা, দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্যাংকের সব শাখা ও উপশাখায় দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।

এই ব্যবস্থার আওতায় ক্রেতারা গরু নির্বাচন করার পর প্রাইম ব্যাংকের ‘মাইপ্রাইম’ (MyPrime) অ্যাপ ব্যবহার করে বাংলা কিউআর স্ক্যানের মাধ্যমে তাৎক্ষণিক মূল্য পরিশোধ করতে পারবেন।

ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির (ইডিইউ) প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও সংসদ সদস্য সাঈদ আল নোমান বলেছেন, ‘‘বর্তমান প্রতিযোগিতাপূর্ণ বিশ্বে টিকে থাকতে হলে আমাদের শিক্ষার্থীদের শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত করলেই চলবে না, বরং তাদের দক্ষ ও বিশ্বমানের নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।’’

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৬ এপ্রিল পূর্ব-তিমুরগামী এই চালানের উদ্বোধন করা হয়। ইতোমধ্যে কন্টেইনারবাহী জাহাজ চট্টগ্রাম বন্দর ত্যাগ করেছে।

সভায় সভাপতিত্ব করেন প্রাইম ব্যাংকের চেয়ারম্যান তানজিল চৌধুরী। তিনি সমাপ্ত বছরে ব্যাংকের সার্বিক পারফরম্যান্স এবং আগামী দিনের ব্যবসায়িক ও কৌশলগত ভবিষ্যত পরিকল্পনা শেয়ারহোল্ডারদের সামনে তুলে ধরেন।