
হকারদের পুনর্বাসনের লক্ষ্যে ডিজিটাল পরিচয়পত্র বিতরণ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। এর মাধ্যমে ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের বৈধতা দেওয়াসহ বসার স্থান নির্ধারণ করা হবে। ৩০ এপ্রিল (২০২৬) বিকেলে ডিএসসিসির নগর ভবন মিলনায়তনে প্রথম ধাপে ১০০ হকারকে এই ডিজিটাল পরিচয়পত্র প্রদান করা হয়।

তবে আগের বছরের একই সময়ের তুলনায় মুনাফা কমেছে ৫৩ কোটি ৪৯ লাখ টাকা। রাজস্ব বাড়লেও ভ্যাট বৃদ্ধির প্রভাবেই মুনাফা কিছুটা কমেছে বলে জানিয়েছে কোম্পানি।

তিনি চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক সভাপতি, এবি ব্যাংকের প্রতিষ্ঠাতা পর্ষদের সদস্য এবং বাংলাদেশ চা ব্যবসায়ী সমিতির সাবেক চেয়ারম্যান ছিলেন।

২০১২ সালে দুই বন্ধু সুজন আহমেদ ও রোকনুদ্দৌলা মাত্র ৫ হাজার টাকা নিয়ে ‘কো কো গ্রিন’ নামে ডাবের ব্যবসা শুরু করেন। সেটি এখন প্রায় ৫০ লাখ টাকার প্রতিষ্ঠানে রূপ নিয়েছে। ঢাকার গাবতলী থেকে ভিডিও করেছেন মাহিন আরাফাত।

শ্যামলীর শিশু মেলার কাছে চোখে পড়বে নানা রঙ ও আকারের গামছার পসরা। অনেক বছর ধরে ক্ষুদ্রে ব্যবসায়ীরা এই ফুটপাতে গামছা বিক্রি করছেন।

পুরান ঢাকার ওয়াইজঘাটের পাইকারি ব্যবসায়ীরা জানালেন, বরিশাল ও ভোলা অঞ্চল থেকে এখন তরমুজ আসছে না। এখন মিলছে খুলনার তরমুজ। তারা জানালেন, জ্বালানি সংকটের প্রভাবে তরমুজের দাম বেড়েছে।

সাইফুলের ভাই সোহেল বলেন, বাসায় ফেরার পথে ছিনতাইকারীরা তার মোবাইল ও মানিব্যাগ ছিনিয়ে নিতে গেলে বাধা দেন তিনি। এতে ক্ষিপ্ত হয়ে দুর্বৃত্তরা তার ঘাড় ও পেটে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

জ্বালানি তেল নিয়ে চলমান অস্থিরতা মোকাবিলায় যানবাহনের জন্য ‘ফুয়েল কার্ড’ চালু করেছে সরকার। কিন্তু এ নিয়ে ব্যবসায়ী ও গ্রাহকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। তারা বলছেন, এই কার্ডে সুবিধা যেমন আছে, আছে নানা অসুবিধাও।

উপদেষ্টা বলেন, “আমরা উত্তরাধিকার সূত্রে একটি ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি পেয়েছি। আমাদের লক্ষ্য বন্ধ কলকারখানা চালু করা এবং সিএমএসএমই খাতের বিকাশ ঘটানো। আমরা চাই ডিসিসিআই ক্ষুদ্র ও মাঝারি শিল্পের চ্যাম্পিয়ন হোক।”

১৫ এপ্রিল (২০২৬) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনের ফুটপাত দখলমুক্ত এবং দেয়ালচিত্র করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। ভিডিও: হাসান জোবায়েদ সজিব

পয়লা বৈশাখকে ব্যবসায়ীরা দেখেন পেশাগত জায়গা থেকে। হিসাবের পুরনো খাতা বাদ দিয়ে তারা নতুন খাতা ব্যবসায় যুক্ত করেন। সেই খাতাই হালখাতা নামে পরিচিত।

৯ এপ্রিল (২০২৬) রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণে ফুটপাতে হকার উচ্ছেদ অভিযান চালিয়েছে ডিএসসিসি। পুনর্বাসন না করে কেন এই উচ্ছেদ, প্রশ্ন হকার ও ক্ষুদ্র ব্যসায়ীদের।

দোকান-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৬টা পর্যন্ত, ৫ এপ্রিল থেকে এ সিদ্ধান্ত কার্যকর। এ নিয়ে কী ভাবছেন ব্যবসায়ীরা? উত্তর জানতে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছে চরচা।

ইরান ও আমেরিকা-ইসরায়েল দ্বন্দ্বে উত্তাল মধ্যপ্রাচ্যের প্রভাব এখন বিশ্ব বাণিজ্যের গণ্ডি ছাড়িয়ে সাধারণ ব্যবসায়ীদের দোরগোড়ায়। লোহিত সাগর ও হরমুজ প্রণালীতে জাহাজ জটের কারণে জাপান ও দক্ষিণ কোরিয়ার বিলিয়ন ডলারের গাড়ি রপ্তানি খাত মুখ থুবড়ে পড়েছে।

রাজধানীর মগবাজার এলাকায় নবীন ফ্যাশনের একটি পাঞ্জাবির দোকান বন্ধ করে দেওয়ার ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ তৈরি হওয়ার প্রেক্ষাপটে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন হাতিরঝিল থানার ওসি গোলাম মর্তুজা। তিনি জানিয়েছেন, আকর্ষণীয় অফারকে কেন্দ্র করে হঠাৎ অতিরিক্ত ভিড় ও বাইকারদের চাপের কারণেই ওই পরিস্থিতির সৃ

মূলত ২০২৩ সালে নোকিয়ার ‘ক্লাউড অ্যান্ড নেটওয়ার্ক সার্ভিস’ এবং ‘মোবাইল নেটওয়ার্ক’ বিভাগ দুটির সংযুক্তিকরণের ফলে অনেক পদ এখন অপ্রয়োজনীয় হয়ে পড়েছে। এই পদের আধিক্য কমাতেই ছাঁটাইয়ের পথ বেছে নিয়েছে কর্তৃপক্ষ।

একটি জলাশয়ে তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। মরদেহের গলায় রশি পেঁচানো এবং দুই হাত পিছমোড়া করে বাঁধা ছিল।

রাজধানীর মতিঝিলে বঙ্গভবনের সামনের সড়কে ট্রাকের ধাক্কায় মো. রিপন (৪৫) ও মো. সুলতান (৫০) নামে দুই ব্যবসায়ী নিহত হয়েছেন।

এলডিসি উত্তরণ নিয়ে তাসকীন আহমেদ বলেন, এলডিসি থেকে বেরিয়ে এলে রপ্তানি ৫.৫–৭% কমতে পারে–যার পরিমাণ প্রায় ২.৭ বিলিয়ন ডলার। তিনি অন্তত তিন বছর উত্তরণ প্রক্রিয়া স্থগিতের দাবি জানান।

অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাজধানীর শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে আসা মানুষের ভিড়ে ভ্রাম্যমাণ ফুল ব্যবসায়ীরা রমরমা ব্যবসা করেন। কিন্তু বিগত বছরগুলোর তুলনায় এ বছর নানা কারণে ব্যবসায় মন্দা বলে জানিয়েছে শহীদ মিনার এলাকার ভ্রাম্যমাণ ফুল ব্যবসায়ীরা।

তিনি বলেন, রমজানে বাজার স্থিতিশীল রাখা ব্যবসায়ীদের নৈতিক দায়িত্ব। কোনো অবস্থাতেই খাদ্যে ভেজাল বরদাশত করা হবে না বলেও সতর্ক করেন তিনি।

প্রতি বছর শ্রমবাজারে আনুমানিক ২০ থেকে ২২ লাখ নতুন মুখ যুক্ত হচ্ছে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী সতর্ক করেন যে, গত কয়েক বছরের স্থবির বিনিয়োগ পরিস্থিতি কর্মসংস্থানের প্রবৃদ্ধিতে চাপ সৃষ্টি করতে পারে।