
ঈদে পশু কেনায় বাংলা কিউআরভিত্তিক ডিজিটাল পেমেন্ট চালু প্রাইম ব্যাংকের
এই ব্যবস্থার আওতায় ক্রেতারা গরু নির্বাচন করার পর প্রাইম ব্যাংকের ‘মাইপ্রাইম’ (MyPrime) অ্যাপ ব্যবহার করে বাংলা কিউআর স্ক্যানের মাধ্যমে তাৎক্ষণিক মূল্য পরিশোধ করতে পারবেন।

চ্যালেঞ্জিং পরিস্থিতির মধ্যেও ২০২৫-২৬ অর্থবছরের তৃতীয় প্রান্তিক শেষে (জুলাই- মার্চ) ৬৪২ কোটি ৯৪ লাখ টাকা মুনাফা করেছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি।
তবে আগের বছরের একই সময়ের তুলনায় মুনাফা কমেছে ৫৩ কোটি ৪৯ লাখ টাকা। রাজস্ব বাড়লেও ভ্যাট বৃদ্ধির প্রভাবেই মুনাফা কিছুটা কমেছে বলে জানিয়েছে কোম্পানিটি।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল বুধবার পরিচালনা পর্ষদের ৫১তম সভায় অনুমোদিত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। তবে মুনাফা কিছুটা কমলেও পরিচালন নগদ প্রবাহে বড় ধরনের উন্নতি হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, আলোচ্য সময়ে শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ২২ টাকা ৩২ পয়সা, যা আগের বছর একই সময়ে ১ টাকা ৬৭ পয়সা ঋণাত্মক ছিল।
কোম্পানি জানায়, ব্যাংক ঋণের ওপর নির্ভরতা না বাড়িয়ে অভ্যন্তরীণ নগদ সংগ্রহে গুরুত্ব দেওয়া হয়েছে।
তবে রেফ্রিজারেটর ও এয়ার কন্ডিশনারসহ গুরুত্বপূর্ণ পণ্যের উৎপাদনে ভ্যাট ৭ দশমিক ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করায় উৎপাদন খরচ বেড়েছে। তবুও গ্রাহকের কথা বিবেচনা করে পণ্যের দাম বাড়ানো হয়নি বলে জানায় ওয়ালটন।
তৃতীয় প্রান্তিক শেষে শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ১৯ টাকা ২৯ পয়সা, যা আগের বছর ছিল ২০ টাকা ৯০ পয়সা। অন্যদিকে শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) পুনর্মূল্যায়ন ছাড়া বেড়ে ২৬৫ টাকা ৭০ পয়সা এবং পুনর্মূল্যায়নসহ ৩৬৬ টাকা ৮০ পয়সা হয়েছে।

এই ব্যবস্থার আওতায় ক্রেতারা গরু নির্বাচন করার পর প্রাইম ব্যাংকের ‘মাইপ্রাইম’ (MyPrime) অ্যাপ ব্যবহার করে বাংলা কিউআর স্ক্যানের মাধ্যমে তাৎক্ষণিক মূল্য পরিশোধ করতে পারবেন।

ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির (ইডিইউ) প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও সংসদ সদস্য সাঈদ আল নোমান বলেছেন, ‘‘বর্তমান প্রতিযোগিতাপূর্ণ বিশ্বে টিকে থাকতে হলে আমাদের শিক্ষার্থীদের শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত করলেই চলবে না, বরং তাদের দক্ষ ও বিশ্বমানের নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।’’

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৬ এপ্রিল পূর্ব-তিমুরগামী এই চালানের উদ্বোধন করা হয়। ইতোমধ্যে কন্টেইনারবাহী জাহাজ চট্টগ্রাম বন্দর ত্যাগ করেছে।

সভায় সভাপতিত্ব করেন প্রাইম ব্যাংকের চেয়ারম্যান তানজিল চৌধুরী। তিনি সমাপ্ত বছরে ব্যাংকের সার্বিক পারফরম্যান্স এবং আগামী দিনের ব্যবসায়িক ও কৌশলগত ভবিষ্যত পরিকল্পনা শেয়ারহোল্ডারদের সামনে তুলে ধরেন।