
রাজধানীর শ্যামপুরে পোস্তগোলা শ্মশানঘাট এলাকায় চোর সন্দেহে আব্দুর রহিম (৩৫) নামে এক যুবক গণপিটুনির শিকার হয়ে মারা গেছেন। গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে পোস্তগোলা শ্মশানঘাট এলাকায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের নতুন প্রকল্পের ভেতরে তাকে গণপিটুনি দেওয়া হয়।