রাজধানীর শ্যামপুরের পোস্তগোলা ব্রিজের নিচের ফুটপাত থেকে অজ্ঞাতনামা এক বৃদ্ধ নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বয়স আনুমানিক ৭০ বছর বলে ধারণা করা হচ্ছে। আজ মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শ্যামপুর থানার উপপরিদর্শক (এসআই) হাসান বশির জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই বৃদ্ধাকে অচেতন অবস্থায় উদ্ধার করে।
তিনি আরও বলেন, আশপাশের মানুষের সঙ্গে কথা বলেও ওই নারীর পরিচয় জানা যায়নি। পরিচয় শনাক্তে প্রযুক্তির সহায়তা নেওয়া হচ্ছে।
হাসান বশির জানান, মরদেহটি বর্তমানে ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।