
২১ বছর বয়সী সাইফুল ইসলামের মতো অনেক মানুষের কাছে ২০২৪ সালের জুলাইয়ের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান শুধু শেখ হাসিনার পতন ছিল না, এটি ছিল দীর্ঘদিনের কর্তৃত্ববাদী শাসনের অবসান ঘটিয়ে বাংলাদেশকে নতুনভাবে গড়ে তোলার এক নতুন আশার শুরু। কিন্তু এখন তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার গণতান্ত্রিক সংস্কার বাস্তবা

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নবনির্বাচিত সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতি শপথ নিয়েছেন। আজ বুধবার সকালে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম তাকে শপথ বাক্য পাঠ করান।

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের শপথ অনুষ্ঠান আগামীকাল বুধবার দুপুর ১২টায় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদতাকে শপথ বাক্য পাঠ করাবেন।

মনিরা শারমিন বলেন, তার প্রার্থিতা বাতিলে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেছেন, যার শুনানি আগামীকাল সোমবার। সে পর্যন্ত ইসিকে গেজেট প্রকাশ না করার অনুরোধ জানান মনিরা।

গণঅভ্যুত্থান কি হাইজ্যাক হয়ে গেছে? বাংলাদেশ টি-টুয়েন্টি বিশ্বকাপে খেলতে না গিয়ে কী অর্জন করেছে? দেশে গণমাধ্যম ও মতপ্রকাশের স্বাধীনতা আসলে কতটা আছে? চরচার সঙ্গে এ নিয়ে কথা বলেছেন সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাহবুব আজীজ

২ মে (২০২৬) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে গণতান্ত্রিক অধিকার কমিটির আয়োজনে ‘বিএনপি সরকারের আড়াই মাস: পর্যালোচনা, উদ্বেগ ও দাবিনামা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনায় বিএনপি সরকারের গত আড়াই মাসের বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা হয়।

জাতীয় সংসদের অধিবেশনে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ হিসেবে দাবি করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও কুমিল্লা-১১ আসনের সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। ৩০ এপ্রিল (২০২৬) জাতীয় সংসদের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ দাবি করেন।

গতকাল বুধবার জাতীয় সংসদে একটি ঘটনাকে কেন্দ্র করে ‘ফ্লোর ক্রসিং’ শব্দটা আবার আলোচনায় এসেছে। ওই ঘটনায় কোনো কোনো গণমাধ্যম তাদের ফেসবুক পেজে ফটোকার্ড প্রকাশ করে লিখেছে, ‘ফ্লোর ক্রসিং না করে পেছনে বসলেন প্রধানমন্ত্রী’।

সংসদে ফ্লোর ক্রসিং কী? কোনো বক্তার সামনে দিয়ে যাওয়ার ক্ষেত্রে জাতীয় সংসদের কার্যপ্রণালির বিধিতে কী আছে? ফ্লোর ক্রসিং নিয়ে বিভ্রান্তি কেন হচ্ছে?
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। ২৯ এপ্রিল (২০২৬)।
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। ২৯ এপ্রিল (২০২৬)।

বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে ভারতের সঙ্গে সার্বভৌম সমতা, ন্যায্যতা, পারস্পরিক সম্মান ও আস্থা এবং জাতীয় স্বার্থের ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার উদ্যোগ নিয়েছে বলে জানান এই মন্ত্রী।

কমিটির কার্যপরিধি ও মেয়াদ সম্পর্কে চিফ হুইপ বলেন, এই কমিটির মেয়াদ হবে ৩০ দিন। কমিটি সাম্প্রতিক জ্বালানি নিয়ে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় করণীয় সম্পর্কে সংসদে সুপারিশসহ রিপোর্ট প্রদান করবে।

প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, পুলিশসহ জরুরি সেবায় নিয়োজিত বাহিনীর ওপর আরোপিত জ্বালানি তেলের সীমাবদ্ধতা বা রেশনিং ইতোমধ্যে তুলে নেওয়া হয়েছে।

বর্তমান অর্থনৈতিক বাস্তবতার নিরিখে জাতীয় সংসদের সদস্যদের জন্য বিদ্যমান শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখেছেন এবং দ্রুত তাদের পক্ষ থেকেও পাঁচ সদস্যের নাম দেওয়ার কথা জানিয়েছেন।

ব্যাংকের চাকরি ছাড়ার তিন বছর পূর্ণ না হওয়ায় সংরক্ষিত নারী আসনে এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। আজ বৃহস্পতিবার ত্রয়োদশ সংসদের সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাই শেষে জামায়াত জোটের এই প্রার্থীর বিষয়ে সিদ্ধান্ত দেন রিটার্নিং কর্মকর্তা মঈন উদ্দীন খান।

সংসদ সচিবালয়ের কেনাকাটায় অনিয়মের অভিযোগ তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীরবিক্রম।

অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, চলতি বছরের ফেব্রুয়ারি মাস পর্যন্ত হিসাব অনুযায়ী বাংলাদেশ সরকারের বৈদেশিক ঋণের স্থিতি ৭৮,০৬৭ দশমিক ২০ মিলিয়ন মার্কিন ডলার সমপরিমাণ।

নতুন এই আইন অনুযায়ী, এখন থেকে সিগারেটের প্যাকেটের উপরিভাগের অন্তত ৭৫ শতাংশ জুড়ে সচিত্র স্বাস্থ্য সতর্কবাণী থাকতে হবে। পাশাপাশি প্যাকেটে তামাক ছাড়ার জন্য জাতীয় সহায়তা কেন্দ্রের (কুইট লাইন) নম্বর অন্তর্ভুক্ত করা বাধ্যতামূলক করা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। তিনি আজ সোমবার সংসদে নোয়াখালী-৬ আসনের এনসিপি দলীয় সদস্য আবদুল হান্নান মাসউদের বিশেষ অধিকার প্রশ্নে আনীত এক নোটিশের জবাবে এ কথা বলেন।

ইকবাল হাসান মাহমুদ বলেন, দেশে জ্বালানির কোনো সংকট নেই। সরকার ২০২৫ সালের মার্চ মাসে যে পরিমাণ জ্বালানি তেল সরবরাহ করেছে, চলতি বছরের মার্চ মাসে একই পরিমাণ তেল সরবরাহ করছে।