
সংসদ সচিবালয়ের কেনাকাটায় অনিয়মের অভিযোগ তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীরবিক্রম।

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন।

গণতন্ত্র ছাড়া বাংলাদেশের মুক্তি বা সম্প্রীতি অর্জন সম্ভব নয় উল্লেখ করে তিনি আরও বলেন, “সেই দিক দিয়ে রাজনীতি একটি ভালো দিক আমি লক্ষ্য করেছি । এর মাধ্যমে সাধারণ মানুষের সচেতনতা বেড়েছে। গণতন্ত্রের প্রতি তাদের ঐকান্তিক আগ্রহ বেড়েছে। এটি বাংলাদেশকে অনেক এগিয়ে নিয়ে যাবে।”

এ ছাড়া ভুয়া মুক্তিযোদ্ধা শনাক্তের বিষয়েও তথ্য দেন তিনি। মন্ত্রী বলেন, “২০২৪ সালের অগাস্ট থেকে এ পর্যন্ত অমুক্তিযোদ্ধা সংক্রান্ত ৮৪২টি অভিযোগের আবেদন জামুকায় পাঠানো হয়েছে। সেগুলোর যাচাই-বাছাই ও তদন্ত শেষে ৪৮১ জনের গেজেট, লালমুক্তিবার্তা বা ভারতীয় তালিকা বাতিল করা হয়েছে।”

হাইকমিশনার প্রণয় ভার্মা বলেন, “বাংলাদেশ ও ভারতের মধ্যে সেতু বন্ধনে সংসদীয় মৈত্রী গ্রুপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সংসদীয় প্রতিনিধিদলের দ্বিপক্ষীয় সফর বিনিময়ের মাধ্যমে কূটনৈতিক সম্পর্ক আরও এগিয়ে যাবে।”

বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নবনির্বাচিত দুই সংসদ সদস্য রেজাউল করিম বাদশা এবং মাহমুদুল হাসান রুবেল শপথ নিয়েছেন।

অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশকে আইনে রূপ দেওয়ার অংশ হিসেবে এই বিলগুলো সংসদে আনা। সংসদের বিশেষ কমিটি এর মধ্যে ৯৮টি অধ্যাদেশ অপরিবর্তিতভাবে, ১৫টি সংশোধনসহ পাসের সুপারিশ করেছে। বাকি ২০টির মধ্যে ৪টি বাতিল এবং ১৬টি নতুনভাবে শক্তিশালী বিল হিসেবে আনার সুপারিশ করা হয়।

মূলত শিরীন শারমিনকে গ্রেপ্তারের মাধ্যমে সরকার রাজনীতিতে বেশ কিছু বার্তা দিয়েছে। আগামীর রাজনীতি কোন দিকে যাচ্ছে, তা এই বার্তার মাধ্যমে রাজনীতিবোদ্ধারা সহজেই বুঝতে পারবেন।

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপি'র সাথে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার।

তদন্ত সূত্রে জানা যায়, জুলাই আন্দোলনের পর ৫ আগস্ট থেকে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, এমপি-মন্ত্রীসহ সংশ্লিষ্ট প্রায় ৬২৬ জন ব্যক্তি ঢাকার ক্যান্টনমেন্ট এলাকায় আশ্রয় নেন। সাবেক স্পিকারও সেখানে ছিলেন বলে তৎকালীন আইএসপিআর এক বার্তায় জানিয়েছিল।

আদেশ ঘোষণার পরপরই আসামিপক্ষের কয়েকজন আইনজীবী এজলাসের ভেতরে হট্টগোল শুরু করেন।

বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর লালবাগ থানার হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে তার নিজ বাসা থেকে আটক করা হয়েছে। গতকাল সোমবার দিবাগত রাতে তাকে রাজধানীর ধানমন্ডির নিজ বাসা থেকে আটক করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।

২০০৮ সাল থেকে টানা তিন মেয়াদে তিনি ইরানের পার্লামেন্ট স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৫ সালের ঐতিহাসিক পারমাণবিক চুক্তিতে (জেসিপিওএ) পার্লামেন্টের অনুমোদন আদায়ে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কৌশলী ভূমিকা রেখেছিলেন।

সংসদি সচিবালয় থেকে জানানো হয়, বৈঠকে রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট ৫০ ঘন্টা আলোচনার সিদ্ধান্ত হয়। সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন বিকেল ৩টা থেকে সংসদের বৈঠক বসবে।

ত্রয়োদশ সংসদের প্রথম দিন বৃহস্পতিবার রাষ্ট্রপতির ভাষণ ঘিরে হট্টগোলের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, “এমন কিছু করা ঠিক হবে না যাতে আবার ফ্যাসিবাদ ফিরে আসে। সংসদের ওয়াকআউট একটি প্রচলিত রীতি, এটা সবসময় হয়ে আসে।”

আমৃত্যু কারাদণ্ডে দণ্ডিত সাঈদী কারাগারে মারা যান। আর ২০১২ থেকে ২০১৬ সালের মধ্যে বাকি ছয়জনের ফাঁসি কার্যকর করা হয়।

মেজর হাফিজ উদ্দিন আহমদ জাতীয় সংসদের ১৩তম স্পিকার হিসেবে শপথ নিয়েছেন। মুক্তিযুদ্ধের বীর সেনানী মেজর হাফিজ। তিনি শুধু একজন সাবেক সেনা কর্মকর্তা, প্রবীণ রাজনীতিকই নন, তিনি দেশের ফুটবল ইতিহাসের অন্যতম সেরা ফুটবল তারকাও। ২০০৫ সালে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা বাংলাদেশের শতবর্ষের সেরা ফুটবলার হিসেবে

শুরু হলো ত্রয়োদশ জাতীয় সংসদ। আগের স্পিকার-ডেপুটি স্পিকার ছাড়াই ত্রয়োদশ সংসদের বৈঠক শুরু হয়। কোন নিয়মে শুরু হলো সংসদ? কীভাবে হলো স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন? বিষয়টির ব্যাখ্যা করেছেন চরচার জ্যেষ্ঠ যুগ্ম বার্তা সম্পাদক কাজী সাজিদুল হক।

স্পিকার নিজের আসনে বসে কর্ডলেস মাইক হাতে কথা বলছেন, এমন দৃশ্য বিরলই। আগের সংসদগুলোতে মাঝে মাঝে সাউন্ড সিস্টেমের সমস্যা হতে দেখা গেছে। তখনো কর্ডলেস মাইক দিয়ে সাময়িক কাজ চালাতে হয়েছে।

বাংলাদেশ জাতীয় সংসদের ১৩তম স্পিকার নির্বাচিত হলেন হাফিজ উদ্দিন আহমদ, বীরবিক্রম। ডেপুটি স্পিকার হয়েছেন ব্যারিস্টার কায়সার কামাল।

ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হয়েছেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম। ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন কায়সার কামাল।