
ঈদে পশু কেনায় বাংলা কিউআরভিত্তিক ডিজিটাল পেমেন্ট চালু প্রাইম ব্যাংকের
এই ব্যবস্থার আওতায় ক্রেতারা গরু নির্বাচন করার পর প্রাইম ব্যাংকের ‘মাইপ্রাইম’ (MyPrime) অ্যাপ ব্যবহার করে বাংলা কিউআর স্ক্যানের মাধ্যমে তাৎক্ষণিক মূল্য পরিশোধ করতে পারবেন।

আন্তর্জাতিক নারী দিবস–২০২৬ উপলক্ষে দিনব্যাপী নানা আয়োজনের মাধ্যমে বিশেষ কর্মসূচি পালন করেছে ঢাকা ব্যাংক পিএলসি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত রোববার ব্যাংকটির প্রধান কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে ব্যাংকের নারী কর্মকর্তারা অংশ নেন।
অনুষ্ঠানে ঢাকা ব্যাংক একটি প্যানেল আলোচনার আয়োজন করে। এতে বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট নারী নেতৃবৃন্দ নারীর ক্ষমতায়ন, নেতৃত্ব এবং সর্বজনীন উন্নয়ন বিষয়ে নিজেদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন। আলোচনা সঞ্চালনা করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ওসমান এরশাদ ফয়েজ।
উদ্বোধনী বক্তব্যে তিনি বাংলাদেশের আর্থ–সামাজিক উন্নয়নে নারীদের ক্রমবর্ধমান ভূমিকার কথা তুলে ধরেন এবং কর্মক্ষেত্রে সমতা, বৈচিত্র্য ও নারীদের জন্য আরও বেশি সুযোগ সৃষ্টি করতে ব্যাংকের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
আলোচনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাজিদা ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জাহিদা ফিজ্জা কবির, ঢাকা ব্যাংকের চিফ লিগ্যাল অফিসার ব্যারিস্টার ফারজানা আহমেদ এবং বাংলাদেশ নারী জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও বর্তমান নারী জাতীয় ফুটসাল দলের অধিনায়ক সাবিনা খাতুন।
এ সময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এ. কে. এম. শাহনেওয়াজ, উপ-ব্যবস্থাপনা পরিচালক এ. এম. এম. মঈন উদ্দিন, ম. মোস্তাক আহমেদ ও শেখ আব্দুল বাকির এবং মানবসম্পদ বিভাগের প্রধান এম. রেজাউর রহমানসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ব্র্যাক হেলথকেয়ারের সহযোগিতায় একটি স্বাস্থ্যসেবা কর্মসূচির আয়োজন করা হয়। এতে নারী অংশগ্রহণকারীদের জন্য বিনামূল্যে চিকিৎসা পরামর্শ ও বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা সেবা প্রদান করা হয়।
এ উপলক্ষে ব্যাংক নারী গ্রাহকদের জন্য ‘এমপাওয়ার–ঢাকা ব্যাংক অরণী’ নামে একটি নতুন নারী কেন্দ্রিক সেবা চালু করেছে। এটি মূলত সম্পদশালী নারী গ্রাহকদের জন্য তৈরি একটি প্রিমিয়াম সেভিংস অ্যাকাউন্ট।
এছাড়া আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারী উদ্যোক্তাদের অংশগ্রহণে ‘ঢাকা ব্যাংক ইন্টারন্যাশনাল উইমেনস ডে এন্টারপ্রেনারশিপ ফেয়ার ২০২৬’ নামে একটি প্রদর্শনীর আয়োজন করা হয়। এতে নারী উদ্যোক্তারা পোশাক, বিভিন্ন অ্যাকসেসরিজ ও খাদ্যপণ্যসহ নানা পণ্য প্রদর্শন করেন।

এই ব্যবস্থার আওতায় ক্রেতারা গরু নির্বাচন করার পর প্রাইম ব্যাংকের ‘মাইপ্রাইম’ (MyPrime) অ্যাপ ব্যবহার করে বাংলা কিউআর স্ক্যানের মাধ্যমে তাৎক্ষণিক মূল্য পরিশোধ করতে পারবেন।

ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির (ইডিইউ) প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও সংসদ সদস্য সাঈদ আল নোমান বলেছেন, ‘‘বর্তমান প্রতিযোগিতাপূর্ণ বিশ্বে টিকে থাকতে হলে আমাদের শিক্ষার্থীদের শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত করলেই চলবে না, বরং তাদের দক্ষ ও বিশ্বমানের নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।’’

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৬ এপ্রিল পূর্ব-তিমুরগামী এই চালানের উদ্বোধন করা হয়। ইতোমধ্যে কন্টেইনারবাহী জাহাজ চট্টগ্রাম বন্দর ত্যাগ করেছে।

সভায় সভাপতিত্ব করেন প্রাইম ব্যাংকের চেয়ারম্যান তানজিল চৌধুরী। তিনি সমাপ্ত বছরে ব্যাংকের সার্বিক পারফরম্যান্স এবং আগামী দিনের ব্যবসায়িক ও কৌশলগত ভবিষ্যত পরিকল্পনা শেয়ারহোল্ডারদের সামনে তুলে ধরেন।