
ঈদে পশু কেনায় বাংলা কিউআরভিত্তিক ডিজিটাল পেমেন্ট চালু প্রাইম ব্যাংকের
এই ব্যবস্থার আওতায় ক্রেতারা গরু নির্বাচন করার পর প্রাইম ব্যাংকের ‘মাইপ্রাইম’ (MyPrime) অ্যাপ ব্যবহার করে বাংলা কিউআর স্ক্যানের মাধ্যমে তাৎক্ষণিক মূল্য পরিশোধ করতে পারবেন।

দেশের ক্ষুদ্র উদ্যোক্তাদের আর্থিক সহায়তা ও ব্যবসার পরিধি বাড়াতে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এবং পাঁচটি বাণিজ্যিক ব্যাংকের মধ্যে এক হাজার কোটি টাকার চুক্তি হয়েছে।
গতকাল সোমবার ঢাকার আগারগাঁওয়ে পিকেএসএফ ভবনে এই চুক্তি সই অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অংশগ্রহণকারী ব্যাংকগুলো হলো যমুনা ব্যাংক, কমার্শিয়াল ব্যাংক অফ সিলন, ট্রাস্ট ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক এবং এনসিসি ব্যাংক। এই চুক্তির অধীনে ব্যাংকগুলো পিকেএসএফ-এর সহযোগী সংস্থাগুলোকে ঋণ দিতে পারবে।
এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর আর্থিক ও কারিগরি সহায়তায় এই ‘ক্রেডিট এনহ্যান্সমেন্ট স্কিম’ (সিইএস) পরিচালিত হচ্ছে। দেশের দরিদ্র ও পিছিয়ে পড়া অঞ্চলের ক্ষুদ্র উদ্যোক্তাদের কাছে সহজে ঋণ পৌঁছানোর জন্য এই চুক্তি করা হয়েছে।
অনুষ্ঠানে পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল কাদের বলেন, “দেশের স্বল্প আয়ের মানুষদের উদ্যোক্তায় রূপান্তরের যে উদ্যোগ পিকেএসএফ গ্রহণ করেছে, তার সফল বাস্তবায়নের জন্য বাণিজ্যিক ব্যাংকগুলোকে আনুষ্ঠানিকভাবে সম্পৃক্ত করতেই এই স্কিম চালু করা হয়েছে। স্কিমটির আওতায় ব্যাংক থেকে ঋণ নিয়ে পিকেএসএফের সহযোগী সংস্থাগুলো মাঠ পর্যায়ে উপযুক্ত গ্রাহকদের মধ্যে তা বিতরণ করবে এবং ব্যাংক পর্যায়ে ঋণের ঝুঁকির গ্যারান্টি দেবে পিকেএসএফ।”
২০২৫ সালের মে মাসে আরও ছয়টি আর্থিক প্রতিষ্ঠানের সাথে তিন হাজার ১৫০ কোটি টাকার একই ধরনের চুক্তি করেছিল পিকেএসএফ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিকেএসএফের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. মশিয়ার রহমান, ড. ফজলে রাব্বি ছাদেক আহমাদ এবং মুহম্মদ হাসান খালেদ।

এই ব্যবস্থার আওতায় ক্রেতারা গরু নির্বাচন করার পর প্রাইম ব্যাংকের ‘মাইপ্রাইম’ (MyPrime) অ্যাপ ব্যবহার করে বাংলা কিউআর স্ক্যানের মাধ্যমে তাৎক্ষণিক মূল্য পরিশোধ করতে পারবেন।

ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির (ইডিইউ) প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও সংসদ সদস্য সাঈদ আল নোমান বলেছেন, ‘‘বর্তমান প্রতিযোগিতাপূর্ণ বিশ্বে টিকে থাকতে হলে আমাদের শিক্ষার্থীদের শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত করলেই চলবে না, বরং তাদের দক্ষ ও বিশ্বমানের নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।’’

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৬ এপ্রিল পূর্ব-তিমুরগামী এই চালানের উদ্বোধন করা হয়। ইতোমধ্যে কন্টেইনারবাহী জাহাজ চট্টগ্রাম বন্দর ত্যাগ করেছে।

সভায় সভাপতিত্ব করেন প্রাইম ব্যাংকের চেয়ারম্যান তানজিল চৌধুরী। তিনি সমাপ্ত বছরে ব্যাংকের সার্বিক পারফরম্যান্স এবং আগামী দিনের ব্যবসায়িক ও কৌশলগত ভবিষ্যত পরিকল্পনা শেয়ারহোল্ডারদের সামনে তুলে ধরেন।