
ঈদে পশু কেনায় বাংলা কিউআরভিত্তিক ডিজিটাল পেমেন্ট চালু প্রাইম ব্যাংকের
এই ব্যবস্থার আওতায় ক্রেতারা গরু নির্বাচন করার পর প্রাইম ব্যাংকের ‘মাইপ্রাইম’ (MyPrime) অ্যাপ ব্যবহার করে বাংলা কিউআর স্ক্যানের মাধ্যমে তাৎক্ষণিক মূল্য পরিশোধ করতে পারবেন।
চরচা ডেস্ক

নারী গ্রাহকদের বৈদ্যুতিক টু-হুইলার যানবাহন ক্রয়ে বিশেষ সুবিধা দিতে আরএস গোল্ড লিমিটেডের সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে প্রাইম ব্যাংক। এ উপলক্ষে শনিবার ঢাকায় ব্যাংকটির কর্পোরেট অফিসে এক আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
একটি সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই অংশীদারিত্বের আওতায় প্রাইম ব্যাংকের উইমেন ব্যাংকিং প্ল্যাটফর্ম- নীরা গ্রাহকরা আরএস গোল্ড লিমিটেডের কাছ থেকে পরিবেশবান্ধব টু-হুইলার ইলেকট্রিক যানবাহন ক্রয়ে বিশেষ অফার এবং বিভিন্ন সুবিধা উপভোগ করতে পারবেন। এ উদ্যোগ নারীদের টেকসই যাতায়াত ব্যবস্থা গ্রহণে উৎসাহিত করার পাশাপাশি তাদের আর্থিক সক্ষমতা ও স্বনির্ভরতা বৃদ্ধিতে সহায়ক হবে।
চুক্তিতে প্রাইম ব্যাংকের পক্ষে স্বাক্ষর করেন ব্যাংকটির হেড অব লায়াবিলিটি অ্যান্ড ওয়েলথ ম্যানেজমেন্ট শায়লা আবেদিন, এবং আরএস গোল্ড লিমিটেডের পক্ষে স্বাক্ষর করেন পরিচালক মুসরায় আলম ইরাজ।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের উইমেন ব্যাংকিং (নীরা) বিভাগের বিজনেস ডেভেলপমেন্ট অ্যান্ড প্রপোজিশন ম্যানেজার ফাতেমা আক্তার নাজ এবং আরএস গোল্ড লিমিটেডের হেড অব অপারেশনস তানভীর আহমেদ শান্তসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এই সহযোগিতার মাধ্যমে প্রাইম ব্যাংক নারীর আর্থিক ক্ষমতায়ন জোরদার করার পাশাপাশি উদ্ভাবনী ও লাইফস্টাইলভিত্তিক আর্থিক সমাধান প্রদানের মাধ্যমে টেকসই ও স্বাধীন জীবনযাত্রা গড়ে তোলার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

এই ব্যবস্থার আওতায় ক্রেতারা গরু নির্বাচন করার পর প্রাইম ব্যাংকের ‘মাইপ্রাইম’ (MyPrime) অ্যাপ ব্যবহার করে বাংলা কিউআর স্ক্যানের মাধ্যমে তাৎক্ষণিক মূল্য পরিশোধ করতে পারবেন।

ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির (ইডিইউ) প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও সংসদ সদস্য সাঈদ আল নোমান বলেছেন, ‘‘বর্তমান প্রতিযোগিতাপূর্ণ বিশ্বে টিকে থাকতে হলে আমাদের শিক্ষার্থীদের শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত করলেই চলবে না, বরং তাদের দক্ষ ও বিশ্বমানের নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।’’

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৬ এপ্রিল পূর্ব-তিমুরগামী এই চালানের উদ্বোধন করা হয়। ইতোমধ্যে কন্টেইনারবাহী জাহাজ চট্টগ্রাম বন্দর ত্যাগ করেছে।

সভায় সভাপতিত্ব করেন প্রাইম ব্যাংকের চেয়ারম্যান তানজিল চৌধুরী। তিনি সমাপ্ত বছরে ব্যাংকের সার্বিক পারফরম্যান্স এবং আগামী দিনের ব্যবসায়িক ও কৌশলগত ভবিষ্যত পরিকল্পনা শেয়ারহোল্ডারদের সামনে তুলে ধরেন।