
ঈদে পশু কেনায় বাংলা কিউআরভিত্তিক ডিজিটাল পেমেন্ট চালু প্রাইম ব্যাংকের
এই ব্যবস্থার আওতায় ক্রেতারা গরু নির্বাচন করার পর প্রাইম ব্যাংকের ‘মাইপ্রাইম’ (MyPrime) অ্যাপ ব্যবহার করে বাংলা কিউআর স্ক্যানের মাধ্যমে তাৎক্ষণিক মূল্য পরিশোধ করতে পারবেন।

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) এবং এর সহযোগী প্রতিষ্ঠান এমটিবি ক্যাপিটাল লিমিটেড ও এমটিবি সিকিউরিটিজ পিএলসি ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহীর প্রথম মৃত্যুবার্ষিকী শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এইসব জানানো হয়।
শিল্পোদ্যোক্তা, শিল্পপতি ও রাষ্ট্রনায়ক হিসেবে মঞ্জুর এলাহী দেশের ব্যবসা-বাণিজ্য ও আর্থিক খাতে অবদান রেখে গেছেন। ১৯৭৬ সালে তিনি এপেক্স ট্যানারি প্রতিষ্ঠা করেন। পরে তিনি এপেক্স ফুটওয়্যার লিমিটেড এবং গ্রে অ্যাডভারটাইজিং (বাংলাদেশ) লিমিটেড প্রতিষ্ঠা করেন।
১৯৯৯ সালে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি প্রতিষ্ঠার সময় তিনি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং ব্যাংকিং খাতে নেতৃত্ব দিয়ে কর্পোরেট অঙ্গনে ভূমিকা রাখেন।
নেতৃত্ব ও পেশাদারিত্বের স্বীকৃতিস্বরূপ তিনি ১৯৯৬ ও ২০০১ সালে দুইবার তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।
ব্যবসার পাশাপাশি শিক্ষা ও মানবাধিকার খাতেও তিনি অবদান রাখেন। ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় এবং মানুষের জন্য ফাউন্ডেশনের মাধ্যমে সমাজসেবামূলক নানা উদ্যোগে তিনি যুক্ত ছিলেন।
জীবদ্দশায় সততা, পেশাদারিত্ব ও সমাজসেবায় অবদানের জন্য তিনি বহু স্বীকৃতি লাভ করেন। এর মধ্যে উল্লেখযোগ্য ২০২৩ সালে ইউকেবিসিসিআই প্রদত্ত ‘লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’।

এই ব্যবস্থার আওতায় ক্রেতারা গরু নির্বাচন করার পর প্রাইম ব্যাংকের ‘মাইপ্রাইম’ (MyPrime) অ্যাপ ব্যবহার করে বাংলা কিউআর স্ক্যানের মাধ্যমে তাৎক্ষণিক মূল্য পরিশোধ করতে পারবেন।

ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির (ইডিইউ) প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও সংসদ সদস্য সাঈদ আল নোমান বলেছেন, ‘‘বর্তমান প্রতিযোগিতাপূর্ণ বিশ্বে টিকে থাকতে হলে আমাদের শিক্ষার্থীদের শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত করলেই চলবে না, বরং তাদের দক্ষ ও বিশ্বমানের নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।’’

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৬ এপ্রিল পূর্ব-তিমুরগামী এই চালানের উদ্বোধন করা হয়। ইতোমধ্যে কন্টেইনারবাহী জাহাজ চট্টগ্রাম বন্দর ত্যাগ করেছে।

সভায় সভাপতিত্ব করেন প্রাইম ব্যাংকের চেয়ারম্যান তানজিল চৌধুরী। তিনি সমাপ্ত বছরে ব্যাংকের সার্বিক পারফরম্যান্স এবং আগামী দিনের ব্যবসায়িক ও কৌশলগত ভবিষ্যত পরিকল্পনা শেয়ারহোল্ডারদের সামনে তুলে ধরেন।