
ঈদে পশু কেনায় বাংলা কিউআরভিত্তিক ডিজিটাল পেমেন্ট চালু প্রাইম ব্যাংকের
এই ব্যবস্থার আওতায় ক্রেতারা গরু নির্বাচন করার পর প্রাইম ব্যাংকের ‘মাইপ্রাইম’ (MyPrime) অ্যাপ ব্যবহার করে বাংলা কিউআর স্ক্যানের মাধ্যমে তাৎক্ষণিক মূল্য পরিশোধ করতে পারবেন।

সাউথইস্ট ইউনিভার্সিটিতে ২০২৬ সালের সামার সেমিস্টারের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে গতকাল রোববার। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
অনুষ্ঠিত এ ভর্তি পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ের চারটি স্কুলের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি হতে প্রায় ১,১০০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। স্কুল অফ বিজনেস স্টাডিজ, স্কুল অব ইঞ্জিনিয়ারিং, স্কুল অব আর্টস এন্ড সোশ্যাল সায়েন্সেস এবং স্কুল অব ইনফরমেশন টেকনোলজির বিভিন্ন প্রোগ্রামে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা প্রথমে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করে। পরে উত্তীর্ণ শিক্ষার্থীদের ভাইভা নিয়ে ভর্তির জন্য বাছাই করা হবে।
শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষার ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম বলেন, “সাউথইস্ট ইউনিভার্সিটি দেশের শীর্ষস্থানীয় উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর একটি, যেখানে আধুনিক সুযোগ-সুবিধা ও যুগোপযোগী পাঠ্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের ব্যবহারিক ও দক্ষতাভিত্তিক শিক্ষাদান নিশ্চিত করা হয়। যে সকল শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হবে তারা তাদের শিক্ষালাভের চার বছরে নিষ্ঠা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে মেধা, দক্ষতা, সফট স্কিল এবং অন্যান্য মানবিক গুণাবলিতে বিকশিত হবে। যা শুধুমাত্র তাদের ব্যক্তিগত ক্যারিয়ার গঠনেই সহযোগিতা করবে না, বরং দেশের সামগ্রিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ অবদান রাখতে যোগ্য করে করে তুলবে।”
উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. মোফাজ্জল হোসেন, রেজিস্ট্রার মেজর জেনারেল মো. আনোয়ারুল ইসলাম (অব.), ও অনুষদের ডিনবৃন্দ পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন।

এই ব্যবস্থার আওতায় ক্রেতারা গরু নির্বাচন করার পর প্রাইম ব্যাংকের ‘মাইপ্রাইম’ (MyPrime) অ্যাপ ব্যবহার করে বাংলা কিউআর স্ক্যানের মাধ্যমে তাৎক্ষণিক মূল্য পরিশোধ করতে পারবেন।

ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির (ইডিইউ) প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও সংসদ সদস্য সাঈদ আল নোমান বলেছেন, ‘‘বর্তমান প্রতিযোগিতাপূর্ণ বিশ্বে টিকে থাকতে হলে আমাদের শিক্ষার্থীদের শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত করলেই চলবে না, বরং তাদের দক্ষ ও বিশ্বমানের নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।’’

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৬ এপ্রিল পূর্ব-তিমুরগামী এই চালানের উদ্বোধন করা হয়। ইতোমধ্যে কন্টেইনারবাহী জাহাজ চট্টগ্রাম বন্দর ত্যাগ করেছে।

সভায় সভাপতিত্ব করেন প্রাইম ব্যাংকের চেয়ারম্যান তানজিল চৌধুরী। তিনি সমাপ্ত বছরে ব্যাংকের সার্বিক পারফরম্যান্স এবং আগামী দিনের ব্যবসায়িক ও কৌশলগত ভবিষ্যত পরিকল্পনা শেয়ারহোল্ডারদের সামনে তুলে ধরেন।