ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা হরমুজ প্রণালিতে নৌ-নিরাপত্তা ও জ্বালানি সরবরাহকে ঝুঁকির মুখে ফেলেছে। সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়, গত সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক অভিযান ‘প্রজেক্ট ফ্রিডম’ শুরুর পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এমন মন্তব্য করেন তিনি।
গালিবাফ বলেন, “হরমুজ প্রণালিতে নতুন সমীকরণটি এখন আরও সুদৃঢ় হচ্ছে।”
গালিবাফ আরও বলেন, “যুদ্ধবিরতি লঙ্ঘন এবং অবরোধের মাধ্যমে আমেরিকা ও তার মিত্ররা নৌ-নিরাপত্তা ও জ্বালানি পরিবহনের পথকে জটিল করে তুলেছে। তবে তাদের এ ধরনের বাজে তৎপরতা ব্যর্থ হবে।”
গালিবাফ আরও বলেন, “আমরা ভালো করেই জানি, বর্তমানে বিরাজমান পরিস্থিতি বজায় থাকাটা আমেরিকার জন্য অসহনীয়, অথচ আমাদের কার্যক্রম তো কেবল শুরু হলো।”