সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা গতকাল মঙ্গলবার রাতে ঢাকা এসে পৌঁছেছেন।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসস জানিয়েছে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বালা নন্দা শর্মাকে স্বাগত জানান বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি এবং বাংলাদেশের পররাষ্ট্র সচিব এম ফরহাদুল ইসলাম।
নেপাল সরকারের পক্ষ থেকে খালেদা জিয়ার জানাজায় যোগ দিতে তিনি এই সফরে এসেছেন বলে জানানো হয়েছে।
আজ বুধবার দুপুর ২টায় মানিক মিয়া এভিনিউতে রাষ্ট্রীয় মর্যাদায় খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। তাকে শ্রদ্ধা জানাতে বিশ্বের অন্যান্য দেশের প্রতিনিধিরাও একে একে ঢাকায় আসতে শুরু করেছেন।