
বিশেষজ্ঞরা বলছেন, সকালে ঘুম ভাঙার সঙ্গে সঙ্গেই ফোন স্ক্রল করার এই অভ্যাস শুধু তথ্য জানার জন্য নয়–এটি সারাদিনের মানসিক অবস্থা, মনোযোগ ও চাপের মাত্রার ওপরও প্রভাব ফেলতে পারে।

দীর্ঘদিন ধরেই ভালো ঘুমের সঙ্গে দুধের একটি সংযোগ রয়েছে বলে মনে করা হতো এবং এখন জানা যাচ্ছে যে এর পেছনে প্রকৃত বৈজ্ঞানিক কারণও রয়েছে।

গবেষকরা দেখেছেন যে, ওএইচএফ গ্রুপের অংশগ্রহণকারীদের বায়োমার্কারে জৈবিক বয়সের কোনো উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি। উল্লেখ্য, এই গ্রুপের ডায়েট বা খাদ্যতালিকাটি ছিল গবেষণার আগে তারা সাধারণত যা খেতেন, তার সবচেয়ে কাছাকাছি।

সকালে এক কাপ কফি দিয়ে দিনের শুরু করা অনেকেরই দৈনন্দিন রুটিন। সকালবেলা সতেজ অনুভব করতে এই কফি প্রয়োজন ও আনন্দের এক মিশ্র অনুভূতি দেয়। তবে নতুন গবেষণা বলছে, কফির ক্যাফেইন শুধু আপনাকে সজাগ রাখে না, শরীরের ভেতরে আরও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

আপনার আশপাশে কারা থাকে? কাছে-দূরের স্বজন, বন্ধু ও শত্রু। আরও কে বা কারা থাকে জানেন? ‘ফ্রেনেমি’। ভাবছেন, এটি আবার কী? খায় না মাথায় দেয়? ফ্রেন্ড শুনেছি, এনিমি শুনেছে। ফ্রেনেমি কোত্থেকে এল?

আমের পুষ্টিগুণ ও স্বাস্থ্য উপকারিতা নিয়ে রয়েছে নানা গবেষণা। আমেরিকার স্বাস্থ্য বিষয়ক ওয়েবসাইট হেলথলাইনের এক প্রতিবেদনে আমের পুষ্টিমান, উপকারিতা তুলে ধরা হয়েছে।

আধুনিক কর্মব্যস্ত জীবনে দীর্ঘক্ষণ বসে থাকা, অনিয়মিত খাবার আর ঘুমের ঘাটতি–নিত্যদিনের এসব অভ্যাসই নীরবে ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে হৃদস্বাস্থ্যকে। তবে বড় কোনো পরিবর্তন নয়, দিনের ছোট ছোট কিছু নিয়মই এই ঝুঁকি অনেকটা কমিয়ে দিতে পারে বলে মত বিশেষজ্ঞদের।

তা সত্ত্বেও, বেশিরভাগ গবেষক আত্মবিশ্বাসী যে, ব্যায়াম মেজাজ ভালো করতে সাহায্য করে। দৌঁড়ানো, হাঁটা বা সাইকেল চালানোর মতো অ্যারোবিক ওয়ার্কআউটগুলো সবক্ষেত্রেই বিশেষভাবে উপকারী বলে মনে হয়।

চিকিৎসকরা জানান, ফ্যাটি লিভারের জন্য নির্দিষ্ট কোনো ওষুধ বা একক চিকিৎসা পদ্ধতি নেই। তাই রোগটির ঝুঁকি তৈরি করে এমন কারণগুলো নিয়ন্ত্রণে রাখার ওপরই গুরুত্ব দেওয়া হয়। এ ক্ষেত্রে জীবনযাপনে পরিবর্তন আনা সবচেয়ে কার্যকর উপায় হিসেবে বিবেচিত।

সাইকো থেরাপিস্টদের মতে, অতিরিক্ত ফোন ব্যবহার মস্তিষ্ক ও শরীরে বাস্তব ও পরিমাপযোগ্য ক্ষতি করে।

অনেকেই দিনের শুরুটা করেন এক কাপ চা বা কফি দিয়ে। ক্যাফেইন তাৎক্ষণিকভাবে শক্তি দিলেও, সকালে ক্যাফেইন ছাড়াও প্রাকৃতিকভাবে শক্তি পাওয়ার কিছু উপায় রয়েছে।

ক্যানসার একটি মরণব্যাধি। তবে এটি সাধারণত হঠাৎ করে স্পষ্ট বা নাটকীয় লক্ষণ নিয়ে দেখা দেয় না। জরায়ুমুখ, ফুসফুস, মুখগহ্বর ও স্তন ক্যানসার অনেক সময়ই সূক্ষ্ম ও সহজে উপেক্ষিত লক্ষণ দিয়ে শুরু হয়। এসব লক্ষণ এড়িয়ে যাওয়া খুবই ঝুঁকিপূর্ণ বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।

বিশ্বজুড়ে মানসিক স্বাস্থ্য সংকট ক্রমেই গভীর হচ্ছে। আর তার মধ্যে অন্যতম বড় চ্যালেঞ্জ হলো চিকিৎসা-প্রতিরোধী বিষণ্নতা বা ট্রিটমেন্ট-রেজিস্ট্যান্ট ডিপ্রেশন (টিআরডি)। প্রচলিত অ্যান্টিডিপ্রেসেন্ট ও থেরাপি যেখানে কাজ করে না, সেখানে নতুন ধরনের চিকিৎসার খোঁজ বহুদিনের।

এসির ঠান্ডা বাতাস শ্বাসনালীতে অস্বস্তি সৃষ্টি করে কাশি, বুক ধড়ফড় বা শ্বাসকষ্টের কারণ হতে পারে, বিশেষ করে যাদের আগে থেকেই অ্যাজমা বা অ্যালার্জি রয়েছে।

ইউরেটেরাল পাথরের আকার বিভিন্ন হতে পারে। খুব ছোট পাথর (যা খালি চোখে দেখা যায় না) সাধারণত প্রস্রাবের সঙ্গে বের হয়ে যায় এবং কোনো সমস্যা সৃষ্টি করে না। তবে পাথর যত বড় হয়, স্বাভাবিকভাবে বের হওয়ার সম্ভাবনা তত কমে এবং উপসর্গ দেখা দেওয়ার ঝুঁকি বাড়ে।

বিশেষজ্ঞদের মতে, গরম আবহাওয়ায় ভারী খাবারের পর দ্রুত হজম হওয়া ফল তরমুজ একসঙ্গে খেলে হজম প্রক্রিয়া ধীর হয়ে যায়। এর ফলে পাকস্থলী ধীরে খালি হয় এবং শর্করা ফারমেন্টেশনের মাধ্যমে গ্যাস তৈরি হয়, যা পেট ফাঁপার সমস্যা বাড়ায়।

পুরান ঢাকার আবুল হাসনাত রোডে (সাত রওজায়) অবস্থিত ‘আনন্দ কনফেকশনারী’-এর দইবড়া বেশ সুস্বাদু, এতে হালকা জিরার স্বাদ রয়েছে, দইবড়ার দইটি বেশ ঘন-এ কারণে ক্রিমি একটি স্বাদ পাওয়া যায়। বেশ মিষ্টি এই দইবড়া।

বর্তমানে নারী-পুরুষ উভয়েরই একটি সাধারণ সমস্যা হলো পিঠে ব্যথা। দীর্ঘদিন ধরে অনেকেই এই ব্যথায় ভুগে থাকেন। তবে এর কারণ সবসময় বড় কোনো আঘাত নাও হতে পারে বরং অজান্তেই করা ছোট ছোট দৈনন্দিন অভ্যাসগুলোই এর পেছনে কাজ করে।

অনেকেই স্ট্রেস কমাতে, মুখ ফ্রেশ রাখতে বা অতিরিক্ত খাওয়া কমানোর জন্য চুইংগাম চিবিয়ে থাকেন। কারণ যাই হোক, এটি একটি খুব সাধারণ অভ্যাস। তবে অনেকেরই একটি ভয় থাকে—ভুলবশত গিলে ফেললে এটি পেটে দীর্ঘদিন আটকে থাকে, এমন ধারণা থেকে অযথা দুশ্চিন্তা তৈরি হয়। তবে এ ধারণা ঠিক নয়।

সারাদিনের কাজ শেষে রাতে বিছানায় শুয়ে গল্প করতে করতে ঘুরে দেখলেন, আপনার স্বামী নাক ডেকে ঘুমাচ্ছেন। বেশিরভাগ নারীরই এমন অভিজ্ঞতা রয়েছে। এর মানে এই নয় যে সে তার স্ত্রীর কথা শুনতে আগ্রহী নন।

আজকের দিনে স্মার্টফোন সময় দেখার কাজ সহজ করে দিয়েছে। তবুও মানুষ কেন বিলাসবহুল ঘড়ি কেনে? ওয়াং বলেন, এটি মানুষের নিজেকে প্রকাশ করার ইচ্ছার সঙ্গে জড়িত। কেউ মর্যাদার প্রতীক হিসেবে দেখে।

বর্তমানে দই থেকে শুরু করে টুথপেস্ট পর্যন্ত নানা পণ্যে চিনির বিকল্প বা সুগার সাবস্টিটিউট ব্যবহার করা হয়। দাবি করা হয়, এগুলো খেলে মিষ্টি খাওয়ার স্বাদ পাওয়া যায়, কিন্তু ওজন বাড়ে না বা দাঁতের ক্ষতিও কম হয়। কিন্তু কিছু নতুন গবেষণা বলছে, এগুলোর বেশ নেতিবাচক প্রভাবও থাকতে পারে।