
লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের বিমান হামলায় দুই বাংলাদেশি কর্মী নিহত হয়েছেন। সোমবার স্থানীয় সময় দুপুর ১২টার দিকে নাবাতিয়ের যেব্দিন এলাকায় একটি আবাসস্থলে এ হামলা হয়। নিহত দুজনই সাতক্ষীরা জেলার বাসিন্দা।

প্রবাসী বাংলাদেশিদের পাঠানো বৈদেশিক মুদ্রার অব্যাহত প্রবাহের ফলে চলতি বছরের এপ্রিলে দেশে রেমিট্যান্স প্রবাহ ৩ বিলিয়ন মার্কিন ডলারের মাইলফলক অতিক্রম করেছে।

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় উদ্ধার হওয়া দ্বিতীয় মরদেহটি বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির বলে নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ। আজ শুক্রবার বাংলাদেশি গণমাধ্যমকে হোয়াটসঅ্যাপ বার্তায় এই তথ্য জানিয়েছেন যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা।

প্রবাসী কল্যাণ মন্ত্রীর পক্ষ থেকে জানানো হয়, মন্ত্রণালয় এবং জাপানের মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায় আগামী পাঁচ বছরে ১ লাখ কর্মী প্রেরণের লক্ষ্যে জাপানি ভাষা শিক্ষায় গুরুত্বারোপ করা হয়েছে। অধিক হারে কর্মী পাঠানোর লক্ষ্যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে ‘জাপান সেল’ নামে আলাদা সেল গঠন করা হয়েছে।

স্পেনে বসবাসরত প্রায় ৫ লাখের বেশি অনিয়মিত অভিবাসীকে বৈধ করার ঐতিহাসিক ঘোষণা দিয়েছে দেশটির সরকার। এই সাধারণ ক্ষমা কর্মসূচি অনুমোদনের পর বার্সেলোনায় বাংলাদেশি প্রবাসীদের মধ্যে আনন্দের জোয়ার বইছে। আগামী বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া এই প্রক্রিয়ার মাধ্যমে স্পেনের অর্থনীতিতে অভিবাসীদের অবদান আরও....

প্রবাসে থেকেও বাঙালিরা তাদের সংস্কৃতি ভুলে যায় না–লন্ডনের বৈশাখী মেলা তার সবচেয়ে বড় প্রমাণ। এটি শুধু একটি উৎসব নয়, এটি একটি আবেগ, একটি পরিচয়, একটি ঐতিহ্য। নতুন প্রজন্ম, পুরনো স্মৃতি, সাংস্কৃতিক চর্চা–সবকিছু মিলিয়ে এটি প্রবাসী বাঙালিদের হৃদয়ের উৎসব।

নুরুল হক নূর আরও বলেন, “প্রবাসে যাওয়ার ক্ষেত্রে বৈধ প্রক্রিয়া অনুসরণ করা জরুরি। বিএমইটি নিবন্ধন না করলে অনেক ক্ষেত্রে ক্ষতিপূরণ ও বীমা সুবিধা পাওয়া যায় না। অবৈধ পথে বিদেশ গমন দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করে এবং নতুন শ্রমবাজার তৈরিতে বাধা সৃষ্টি করে।”

মালয়েশিয়ার শ্রমবাজার খুব শিগগিরই বাংলাদেশি কর্মীদের জন্য পুনরায় উন্মুক্ত হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। আজ রোববার সচিবালয়ে মালয়েশিয়া সফর নিয়ে সংবাদ সম্মেলনে মাহদী আমিন এই তথ্য জানান।

মানবপাচারকারীরা প্রায়ই বিপজ্জনক রুট ব্যবহার করে মানুষ পাচার করে থাকে। সমুদ্রপথে বা দুর্গম স্থলপথে যাত্রাকালে অনেকেই প্রাণ হারান। এর সর্বশেষ উদাহরণ হিসেবে সামনে আছে ইতালি পাড়ি দেওয়ার সময় সমুদ্রে ডুবে এই মানুষদের মৃত্যু। সুনামগঞ্জের বাতাস আজ ভারী। অথচ, সঠিক পথে দক্ষ জনশক্তি হিসেবে গেলে তাদের স্বপ্নের

সামগ্রিকভাবে, গোল্ডম্যান স্যাকস মনে করছে দুই মাসব্যাপী এই সংঘাতের ফলে বাহরাইন, কুয়েত ও কাতারের জিডিপি দুই অঙ্কের ঘরে নেমে আসতে পারে। সংযুক্ত আরব আমিরাতের ক্ষেত্রে এই পতন হতে পারে প্রায় ৮ শতাংশ এবং সৌদি আরবে ৫ শতাংশ।

সাধারণ নিয়ম অনুযায়ী, কোনো প্রবাসীর ভিসার মেয়াদ শেষ হয়ে গেলে অথবা টানা ১৮০ দিনের বেশি দেশের বাইরে অবস্থান করলে পুনরায় প্রবেশের জন্য নতুন এন্ট্রি পারমিট নিতে হয়। তবে সাম্প্রতিক এই সিদ্ধান্তের ফলে নির্ধারিত সময়ের মধ্যে প্রবাসীরা সেই বাধ্যবাধকতা ছাড়াই দেশে ফিরতে পারবেন।

এ ঘটনায় বাংলাদেশ হাইকমিশন গভীর শোক প্রকাশ করেছে। হাইকমিশন জানিয়েছে, ঘটনাটি সার্বক্ষণিকভাবে মনিটরিং করা হচ্ছে এবং নিহতদের মরদেহ দ্রুততম সময়ের মধ্যে দেশে পাঠানোর জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে।

চুক্তিতে মিডল্যান্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ উদ্দিন আহমেদ এবং নগদের বাংলাদেশ ব্যাংক নিযুক্ত প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।

বর্তমানে প্রায় ৭০ লাখ বাংলাদেশি বিদেশে কর্মরত আছেন। যার অধিকাংশেই মধ্যপ্রাচ্যকেন্দ্রিক। এর মধ্যে শুধু সৌদি আরবেই কাজ করেন মোট শ্রমশক্তির প্রায় দুই-তৃতীয়াংশ। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে নিয়মিত ফ্লাইট বাতিল হওয়ায় বিপাকে পড়েছিলেন কয়েক হাজার শ্রমিক।

অন্যদিকে, দুবাই ও আবুধাবি রুটের ফ্লাইটগুলো ১০ মার্চ পর্যন্ত স্থগিত থাকবে। পরিস্থিতির উন্নতি এবং সেখানকার বিমানবন্দর কর্তৃপক্ষের অনুমোদন প্রাপ্তি সাপেক্ষে ফ্লাইট দুটি পুনরায় চালু করা হতে পারে।

লিবিয়ার বেনগাজীস্থ গানফুদা ডিটেনশন সেন্টারে বন্দি ১৪৩ জন এবং বেনগাজী ও তদসংলগ্ন এলাকায় বসবাসকারী দুস্থ, অসহায় ও শারীরিকভাবে অসুস্থ ২২ জনসহ মোট ১৬৫ জন স্বেচ্ছায় দেশে প্রত্যাবাসনেচ্ছুক অনিয়মিত বাংলাদেশি নাগরিককে ফিরিয়ে আনা হয়েছে।

ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রথম বারের মতো প্রবাসীরা ভোট দিয়েছেন। ভোট হয় গত ১২ ফেব্রুয়ারি। কিন্তু আলোচনা চলছে এখনো। পোস্টাল ব্যালট নিয়ে ছিল নানা অভিযোগ-পাল্টা অভিযোগ। পোস্টাল ব্যালটের সামগ্রিক ফলাফল নিয়ে চরচায় আলোচনা করেছেন তাসীন মল্লিক ও কাজী সাজিদুল হক।

যুক্তরাষ্ট্র–ইসরাইলের ইরান আক্রমণের জেরে মধ্যপ্রাচ্যে ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী ২৫টি ফ্লাইট বাতিল হয়েছে। গত পাঁচ দিনে বিভিন্ন এয়ারলাইন্সের মোট ১৭৩টি ফ্লাইট বাতিল হলো। একের পর এক ফ্লাইট বাতিল হওয়ায় অনিশ্চয়তার মধ্যে পড়েছেন দেশে আটকে পড়া প্রবাসীরা।

গত পাঁচ দিনে বাতিল হওয়া ফ্লাইটের যাত্রীদের মধ্যে এক হাজারের বেশি মানুষকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং শতাধিক মানুষকে ওয়েজ আর্নাস বোর্ড আবাসন সুবিধার ব্যবস্থা করেছিল।

ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট বন্ধ। দেশে আটকে পড়া প্রবাসীদের জন্য কী করছে প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয়? চরচা এই প্রশ্নের উত্তর জানতে চেয়েছিল প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যা ভূঁইয়ার কাছে।

দূতাবাস সতর্ক করে বলেছে, সংঘাতসংক্রান্ত কোনো ছবি বা ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট করা কাতারের আইনে দণ্ডনীয়। তাই সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সবাইকে সতর্ক থাকতে হবে।

অন্তর্বর্তী সরকারের দেড় বছরে নানা অভিযোগ ও সংকটে বৈদেশিক শ্রমবাজার সংকুচিত হয়েছে। ২০২৪ সালের মে মাসের পর থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ বন্ধ রয়েছে। এর আগেও নানা অভিযোগের কারণে দেশটির শ্রমবাজার বন্ধ হয়েছে। আবার তাদের ঘনিষ্ঠ ব্যক্তিদের দিয়ে গড়ে ওঠা সিন্ডিকেটের মাধ্যমে কর্মী নিয়োগের সবকিছু পাকাপোক্ত করে