
ঈদে পশু কেনায় বাংলা কিউআরভিত্তিক ডিজিটাল পেমেন্ট চালু প্রাইম ব্যাংকের
এই ব্যবস্থার আওতায় ক্রেতারা গরু নির্বাচন করার পর প্রাইম ব্যাংকের ‘মাইপ্রাইম’ (MyPrime) অ্যাপ ব্যবহার করে বাংলা কিউআর স্ক্যানের মাধ্যমে তাৎক্ষণিক মূল্য পরিশোধ করতে পারবেন।

ভিসা ক্রেডিট কার্ডহোল্ডারদের জন্য গুগল পে চালু করল ব্র্যাক ব্যাংক। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি এই সেবা উদ্বোধন উপলক্ষে ব্র্যাক ব্যাংক বিশেষ অফারও ঘোষণা করেছে।
এখন থেকে অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহার করে দেশ-বিদেশের গুগল পে সাপোর্টেড যেকোনো মার্চেন্ট পয়েন্টে দ্রুত, নিরাপদ ও কন্টাক্টলেস লেনদেন করতে পারবেন গ্রাহকরা। ফলে আর ফিজিক্যাল কার্ড সঙ্গে বহন করার দরকার হবে না।
গুগল পে চালুর বিষয়ে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান বলেন, “গুগল পে চালু করা আমাদের ডিজিটাল রূপান্তরের একটি বড় পদক্ষেপ। ভিসা ক্রেডিট কার্ড গ্রাহকদের জন্য আমরা বিশ্বমানের দ্রুত, নিরাপদ ও আধুনিক লেনদেন সেবা নিশ্চিত করতে চাই।”
গ্রাহকরা প্রথম গুগল পে লেনদেনে পাবেন ২০% ক্যাশব্যাক এবং দ্বিতীয় ও তৃতীয় লেনদেনে ১০% ক্যাশব্যাক। শর্তসাপেক্ষে এই সুবিধা চলবে আগামী ৩১ মার্চ পর্যন্ত।
গুগল পে অত্যাধুনিক এনক্রিপশন প্রযুক্তি ব্যবহার করে, যার কারণে কার্ডের তথ্য কখনোই মার্চেন্টের কাছে শেয়ার হয় না। প্রতিটি লেনদেন টোকেনাইজড হওয়ায় নিরাপত্তা থাকে সর্বোচ্চ পর্যায়ে।
ডিজিটাল পেমেন্টে গ্রাহকদের অভিজ্ঞতা উন্নত করা এবং দেশে ক্যাশলেস অর্থনীতিকে আরও এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতিরই বহিঃপ্রকাশ এই উদ্যোগ।

এই ব্যবস্থার আওতায় ক্রেতারা গরু নির্বাচন করার পর প্রাইম ব্যাংকের ‘মাইপ্রাইম’ (MyPrime) অ্যাপ ব্যবহার করে বাংলা কিউআর স্ক্যানের মাধ্যমে তাৎক্ষণিক মূল্য পরিশোধ করতে পারবেন।

ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির (ইডিইউ) প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও সংসদ সদস্য সাঈদ আল নোমান বলেছেন, ‘‘বর্তমান প্রতিযোগিতাপূর্ণ বিশ্বে টিকে থাকতে হলে আমাদের শিক্ষার্থীদের শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত করলেই চলবে না, বরং তাদের দক্ষ ও বিশ্বমানের নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।’’

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৬ এপ্রিল পূর্ব-তিমুরগামী এই চালানের উদ্বোধন করা হয়। ইতোমধ্যে কন্টেইনারবাহী জাহাজ চট্টগ্রাম বন্দর ত্যাগ করেছে।

সভায় সভাপতিত্ব করেন প্রাইম ব্যাংকের চেয়ারম্যান তানজিল চৌধুরী। তিনি সমাপ্ত বছরে ব্যাংকের সার্বিক পারফরম্যান্স এবং আগামী দিনের ব্যবসায়িক ও কৌশলগত ভবিষ্যত পরিকল্পনা শেয়ারহোল্ডারদের সামনে তুলে ধরেন।