
ঈদে পশু কেনায় বাংলা কিউআরভিত্তিক ডিজিটাল পেমেন্ট চালু প্রাইম ব্যাংকের
এই ব্যবস্থার আওতায় ক্রেতারা গরু নির্বাচন করার পর প্রাইম ব্যাংকের ‘মাইপ্রাইম’ (MyPrime) অ্যাপ ব্যবহার করে বাংলা কিউআর স্ক্যানের মাধ্যমে তাৎক্ষণিক মূল্য পরিশোধ করতে পারবেন।

বাংলাদেশে বৈদ্যুতিক তার ও কেবল শিল্পে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল আকিজ বশির গ্রুপের নতুন ব্র্যান্ড ‘আকিজ বশির কেবলস’।
আজ বৃহস্পতিবার ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানের মাধ্যমে ব্র্যান্ডটির উদ্বোধন করা হয়।
আকিজ বশির কেবলস প্রথম দিন থেকেই দেশজুড়ে তাদের উপস্থিতি নিশ্চিত করেছে। ৩২টি নিজস্ব সেলস সেন্টার এবং ডিলার ডিস্ট্রিবিউটরদের মাধ্যমে সারাদেশে এই কেবল সহজলভ্য করা হয়েছে । ব্র্যান্ডটি “কনফিডেন্স উইদিন” ট্যাগলাইন নিয়ে যাত্রা শুরু করেছে।
উদ্বোধনের মাধ্যমে বাংলাদেশে প্রথমবারের মতো উন্নত প্রযুক্তিতে নির্মিত ৩-লেয়ার ইনসুলেটেড কেবলস উন্মোচন করা হয়েছে । পিওর কপার (বিশুদ্ধ তামা) দ্বারা তৈরি এই কেবলস সর্বোচ্চ ১০৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপ সহনশীল। যা দেশের বৈদ্যুতিক নিরাপত্তায় একটি নতুন মানদণ্ড স্থাপন করেছে । আবাসিক, বাণিজ্যিক ও শিল্প খাতের ক্রমবর্ধমান নিরাপত্তা চাহিদা পূরণে এই উদ্ভাবন কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে ।
আকিজ বশির গ্রুপের চিফ অপারেটিং অফিসার মো. খোরশেদ আলম বলেন, “আকিজ বশির গ্রুপের বিশ্বাসযোগ্যতা ও আধুনিক উৎপাদন সক্ষমতার ওপর ভিত্তি করে মানসম্মত বৈদ্যুতিক তার ও পাওয়ার কেবলসের পোর্টফোলিও নিয়ে তারা বাজারে প্রবেশ করেছে।
খুব শিগগিরই এটি বাংলাদেশের সবচেয়ে নিরাপদ ও বিশ্বস্ত ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন মো. খোরশেদ আলম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হেলাল আহমেদ, হেড অব বিজনেস (ক্যাবেল অপারেশনস) মোহাম্মদ ওমর ফারুকসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা ।

এই ব্যবস্থার আওতায় ক্রেতারা গরু নির্বাচন করার পর প্রাইম ব্যাংকের ‘মাইপ্রাইম’ (MyPrime) অ্যাপ ব্যবহার করে বাংলা কিউআর স্ক্যানের মাধ্যমে তাৎক্ষণিক মূল্য পরিশোধ করতে পারবেন।

ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির (ইডিইউ) প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও সংসদ সদস্য সাঈদ আল নোমান বলেছেন, ‘‘বর্তমান প্রতিযোগিতাপূর্ণ বিশ্বে টিকে থাকতে হলে আমাদের শিক্ষার্থীদের শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত করলেই চলবে না, বরং তাদের দক্ষ ও বিশ্বমানের নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।’’

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৬ এপ্রিল পূর্ব-তিমুরগামী এই চালানের উদ্বোধন করা হয়। ইতোমধ্যে কন্টেইনারবাহী জাহাজ চট্টগ্রাম বন্দর ত্যাগ করেছে।

সভায় সভাপতিত্ব করেন প্রাইম ব্যাংকের চেয়ারম্যান তানজিল চৌধুরী। তিনি সমাপ্ত বছরে ব্যাংকের সার্বিক পারফরম্যান্স এবং আগামী দিনের ব্যবসায়িক ও কৌশলগত ভবিষ্যত পরিকল্পনা শেয়ারহোল্ডারদের সামনে তুলে ধরেন।