চরচা প্রতিবেদক

এনআরবি ব্যাংকের ১২তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গত বৃহস্পতিবার গুলশানের দ্য় ওয়েস্টিন ঢাকা হোটেলে অনুষ্ঠিত হয়েছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ব্যাংকের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইকবাল আহমেদ ওবিই ডিবিএ-এর সভাপতিত্বে হাইব্রিড পদ্ধতিতে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় ব্যাংকের পরিচালক, উদ্যোক্তা ও শেয়ারধারীরা অংশ নেন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সভায় গত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, লভ্যাংশ, চলতি বছরের জন্য নিরীক্ষক নিয়োগ ও তাদের সম্মানী অনুমোদন করা হয়। অনলাইনে শেয়ারধারীদের প্রদত্ত ভোটের মাধ্যমে এসব অনুমোদন করা হয়।
সভায় উপস্থিত ছিলেন ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান মো. কামরুল ইসলাম চৌধুরী, অডিট কমিটির চেয়ারম্যান এ কে এম মিজানুর রহমান এফসিএ, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান শেখ মো. সেলিম, স্বতন্ত্র পরিচালক ফেরদৌস আরা বেগম ও এস কে মতিউর রহমান, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রিয়াজ খান, এনআরবি ব্যাংক সিকিউরিটিজ পিএলসি-এর চেয়ারম্যান এম বদিউজ্জামান এবং ব্যাংকের কোম্পানি সেক্রেটারি মো. রেজাউল করিম।

বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও এন্ড কমিউনিকেশন (বিএনএনআরসি)-এর উদ্যোগে ‘ডিজিটাল উন্নয়ন ও প্রযুক্তির সহায়তায় সংঘটিত জেন্ডার-ভিত্তিক সহিংসতা (টিএফজিবিভি) প্রতিরোধ, প্রশমন ও করণীয়: নাগরিক সমাজ সংগঠনের প্রতিনিধিদের দক্ষতা উন্নয়ন’ শীর্ষক দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।