চরচা ডেস্ক

দেশের ব্যবসায়িক উদ্যোগকে সহায়তা এবং নতুন উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের সাথে একটি অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর করেছে এনআরবি ব্যাংক পিএলসি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের অধীনে ‘স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম’-এর আওতায় এই উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি পরিচালিত হবে।
সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে এই চুক্তি স্বাক্ষরিত হয়।
এই চুক্তির অধীনে এনআরবি ব্যাংক ও বাংলাদেশ ব্যাংক যৌথভাবে ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোক্তাদের জন্য বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করবে। যার মূল লক্ষ্যগুলো হলো, উদ্যোক্তাদের ব্যবসায়িক দক্ষতা বৃদ্ধি করা, শিল্পের সক্ষমতা ও উদ্ভাবনী ক্ষমতা বাড়ানো, নতুন ব্যবসায়িক উদ্যোগের বিকাশে প্রয়োজনীয় সহায়তা প্রদান।
এনআরবি ব্যাংক কর্তৃপক্ষ জানায়, এই উদ্যোগটি আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে এবং দেশের অর্থনীতিকে একটি টেকসই ও উদ্ভাবন-চালিত সমৃদ্ধির দিকে নিয়ে যেতে মাইলফলক হিসেবে কাজ করবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের মাননীয় ডেপুটি গভর্নর মিসেস নূরুন নাহার। এনআরবি ব্যাংক পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. শাহীন হাওলাদার এবং বাংলাদেশ ব্যাংকের এসএমইএসপিডি বিভাগের পরিচালক নওশাদ মোস্তফা।

বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও এন্ড কমিউনিকেশন (বিএনএনআরসি)-এর উদ্যোগে ‘ডিজিটাল উন্নয়ন ও প্রযুক্তির সহায়তায় সংঘটিত জেন্ডার-ভিত্তিক সহিংসতা (টিএফজিবিভি) প্রতিরোধ, প্রশমন ও করণীয়: নাগরিক সমাজ সংগঠনের প্রতিনিধিদের দক্ষতা উন্নয়ন’ শীর্ষক দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।