ঈদে পশু কেনায় বাংলা কিউআরভিত্তিক ডিজিটাল পেমেন্ট চালু প্রাইম ব্যাংকের
এই ব্যবস্থার আওতায় ক্রেতারা গরু নির্বাচন করার পর প্রাইম ব্যাংকের ‘মাইপ্রাইম’ (MyPrime) অ্যাপ ব্যবহার করে বাংলা কিউআর স্ক্যানের মাধ্যমে তাৎক্ষণিক মূল্য পরিশোধ করতে পারবেন।

সাংবাদিক ও কালের কণ্ঠ পত্রিকার হেড অব নিউজ ফারুক মেহেদীর লেখা দুটি বই–এর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। এক বিজ্ঞপ্তি থেকে জানা যায়, আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রের বাতিঘরে বই দুটির মোড়ক উন্মোচন করেন অর্থনীতি বিশ্লেষক ও ব্যাংকার মামুন রশীদ।
বই দুটি হলো ‘সংকট-সম্ভাবনার অর্থনীতি: সেরাদের মুখোমুখি’ এবং ‘আমার সেরা লিড নিউজ’।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমআরএ’র এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান অধ্যাপক মুহাম্মদ হেলাল উদ্দিন। অনুষ্ঠানের উদ্বোধন করেন অর্থনীতি বিশ্লেষক ও ব্যাংকার মামুন রশীদ। সভাপতিত্ব করেন স্যার উইলিয়াম বিভারিজ ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর ও চ্যানেল টোয়েন্টিফোরের সাবেক সিইও মেজর জেনারেল জীবন কানাই দাস।
প্রকাশনা প্রতিষ্ঠান অয়ন প্রকাশনের আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, সময়োপযোগী অর্থনৈতিক বিশ্লেষণ ও তথ্যনির্ভর প্রতিবেদনের দৃষ্টান্ত স্থাপন করেছেন ফারুক মেহেদী।
‘সংকট-সম্ভাবনার অর্থনীতি’ বইটিতে ২০২১ থেকে ২০২৬ সালের জানুয়ারি পর্যন্ত দেশের শীর্ষ অর্থনীতিবিদ, ব্যবসায়ী, উদ্যোক্তা ও নীতিনির্ধারকদের সাক্ষাৎকার সন্নিবেশ করা হয়েছে।
অন্যদিকে ‘আমার সেরা লিড নিউজ’ বইটিতে রয়েছে ২০১০ থেকে ২০২৫ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে প্রকাশিত গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও নীতিনির্ধারণী প্রতিবেদন, যা দেশের সামষ্টিক অর্থনীতির পরিবর্তন, সম্ভাবনা ও চ্যালেঞ্জের বাস্তব চিত্র তুলে ধরে।
মামুন রশীদ বলেন, ”সময়ের প্রেক্ষাপটে অর্থনীতির গতি-প্রকৃতি ও বাঁক বদলের প্রামাণ্য দলিল এই বই দুটি। দেশের বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান, সাংবাদিকতার ছাত্র ও সরকারি নথি তৈরিতে বইগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দেশের সমসাময়িক অর্থনীতি নিয়ে সংক্ষেপে জানতে হলে এই বই দুটি পড়তে হবে।’
জীবন কানাই দাস বলেন, ”একসঙ্গে কাজের সুবাদে ফারুক মেহেদীকে আমি আগে থেকেই চিনি। তথ্যনির্ভর ও বস্তুনিষ্ঠ প্রতিবেদন তৈরির যোগ্যতা, ক্ষমতাকে প্রশ্নবানে জর্জরিত করা, চিন্তা-চেতনায় অগ্রসরতা ও পাঠকপ্রিয় লেখা তিনি লিখেন। তার বই দুটি পাঠক সমাজে গ্রহনযোগ্যতা পাবে বলেই প্রত্যাশা।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রয়েল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ডিআরইউ সাধারণ সম্পাদক, ইআরএফ সভাপতি, সিপিডির নির্বাহী পরিচালকসহ বরেণ্য সাংবাদিক ও অর্থনীতিবিদরা।
এই ব্যবস্থার আওতায় ক্রেতারা গরু নির্বাচন করার পর প্রাইম ব্যাংকের ‘মাইপ্রাইম’ (MyPrime) অ্যাপ ব্যবহার করে বাংলা কিউআর স্ক্যানের মাধ্যমে তাৎক্ষণিক মূল্য পরিশোধ করতে পারবেন।
ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির (ইডিইউ) প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও সংসদ সদস্য সাঈদ আল নোমান বলেছেন, ‘‘বর্তমান প্রতিযোগিতাপূর্ণ বিশ্বে টিকে থাকতে হলে আমাদের শিক্ষার্থীদের শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত করলেই চলবে না, বরং তাদের দক্ষ ও বিশ্বমানের নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।’’
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৬ এপ্রিল পূর্ব-তিমুরগামী এই চালানের উদ্বোধন করা হয়। ইতোমধ্যে কন্টেইনারবাহী জাহাজ চট্টগ্রাম বন্দর ত্যাগ করেছে।
সভায় সভাপতিত্ব করেন প্রাইম ব্যাংকের চেয়ারম্যান তানজিল চৌধুরী। তিনি সমাপ্ত বছরে ব্যাংকের সার্বিক পারফরম্যান্স এবং আগামী দিনের ব্যবসায়িক ও কৌশলগত ভবিষ্যত পরিকল্পনা শেয়ারহোল্ডারদের সামনে তুলে ধরেন।