
ঈদে পশু কেনায় বাংলা কিউআরভিত্তিক ডিজিটাল পেমেন্ট চালু প্রাইম ব্যাংকের
এই ব্যবস্থার আওতায় ক্রেতারা গরু নির্বাচন করার পর প্রাইম ব্যাংকের ‘মাইপ্রাইম’ (MyPrime) অ্যাপ ব্যবহার করে বাংলা কিউআর স্ক্যানের মাধ্যমে তাৎক্ষণিক মূল্য পরিশোধ করতে পারবেন।

মিডল্যান্ড ব্যাংক পিএলসি (এমডিবি) কুষ্টিয়ার ভেড়ামারা শাখা এখন নতুন ঠিকানায়। ভেড়ামারা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ভেড়ামারা-প্রাগপুর হাইওয়ে রোডে বাবর আলী সুপার মার্কেটে হোল্ডিং নম্বর ২৭১-০১ ও ০২ ঠিকানায় স্থাপন করা হয়েছে স্থানান্তর হওয়া ভেড়ামারা শাখা।
গতকাল সোমবার প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে এ শাখার উদ্বোধন করেন মিডল্যান্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আহসান-উজ জামান। মিডল্যান্ড ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিডল্যান্ড ব্যাংকের হেড অব রিটেইল ডিস্ট্রিবিউশন এবং চিফ ব্যাংকাস্যুরেন্স অফিসার (সিবিও) মো. রাশেদ আকতার, ভেড়ামারা শাখার শাখা ব্যবস্থাপক মো. সাইফুর রহমান, গ্রাহক এবং স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, ব্যবসায়ী, সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন এবং ব্যাংকের জন্য শুভেচ্ছা জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের সাধারণ সেবা বিভাগের প্রধান, জনসংযোগ বিভাগের প্রধান, ভেড়ামারা শাখার এরিয়া প্রধান, ক্লাস্টার প্রধান উপস্থিত ছিলেন।
এমডি ও সিইও তার বক্তব্যে অনুষ্ঠানে উপস্থিত শ্রোতাদের ধন্যবাদ জানান এবং ব্যাংকে অ্যাকাউন্ট খোলার মাধ্যমে ব্যাংকের সঙ্গে সম্পর্ক তৈরি করার অনুরোধ জানান। তিনি গ্রাহকদের সর্বোত্তম গ্রাহক সেবা দেওয়ার জন্য শাখা কর্মকর্তাদের নির্দেশনাও দেন। তিনি গ্রাহকদের যে কোনো জায়গা থেকে এবং যেকোনো সময় আধুনিক ব্যাংকিং সেবা উপভোগ করতে ব্যাংকের ডিজিটাল ব্যাংকিং প্ল্যাটফর্ম ‘মিডল্যান্ড অনলাইন’ ব্যবহার করার জন্য আবেদন করেন।
অনুষ্ঠানের শুরুতে ব্যাংক ও দেশের কল্যাণ, অগ্রগতি ও সমৃদ্ধির জন্য দোয়া করা হয়। উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন ব্যাংকের জনসংযোগ বিভাগের প্রধান মো. রাশেদুল আনোয়ার।

এই ব্যবস্থার আওতায় ক্রেতারা গরু নির্বাচন করার পর প্রাইম ব্যাংকের ‘মাইপ্রাইম’ (MyPrime) অ্যাপ ব্যবহার করে বাংলা কিউআর স্ক্যানের মাধ্যমে তাৎক্ষণিক মূল্য পরিশোধ করতে পারবেন।

ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির (ইডিইউ) প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও সংসদ সদস্য সাঈদ আল নোমান বলেছেন, ‘‘বর্তমান প্রতিযোগিতাপূর্ণ বিশ্বে টিকে থাকতে হলে আমাদের শিক্ষার্থীদের শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত করলেই চলবে না, বরং তাদের দক্ষ ও বিশ্বমানের নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।’’

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৬ এপ্রিল পূর্ব-তিমুরগামী এই চালানের উদ্বোধন করা হয়। ইতোমধ্যে কন্টেইনারবাহী জাহাজ চট্টগ্রাম বন্দর ত্যাগ করেছে।

সভায় সভাপতিত্ব করেন প্রাইম ব্যাংকের চেয়ারম্যান তানজিল চৌধুরী। তিনি সমাপ্ত বছরে ব্যাংকের সার্বিক পারফরম্যান্স এবং আগামী দিনের ব্যবসায়িক ও কৌশলগত ভবিষ্যত পরিকল্পনা শেয়ারহোল্ডারদের সামনে তুলে ধরেন।