
ঈদে পশু কেনায় বাংলা কিউআরভিত্তিক ডিজিটাল পেমেন্ট চালু প্রাইম ব্যাংকের
এই ব্যবস্থার আওতায় ক্রেতারা গরু নির্বাচন করার পর প্রাইম ব্যাংকের ‘মাইপ্রাইম’ (MyPrime) অ্যাপ ব্যবহার করে বাংলা কিউআর স্ক্যানের মাধ্যমে তাৎক্ষণিক মূল্য পরিশোধ করতে পারবেন।

শুক্রবার ও আজ শনিবার গাজীপুরের সারাহ রিসোর্টে এসবিএসি ব্যাংকের ‘বার্ষিক ব্যবসা উন্নয়ন সম্মেলন ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। এই সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. মোখলেসুর রহমান। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এস.এম. মঈনুল কবীর।
সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের পরিচালক মোহাম্মদ আইয়ুব, একেএম দেলওয়ার হুসেন এফসিএমএ ও মেজর জেনারেল (অব.) শাহেদুল হক, স্বতন্ত্র পরিচালক প্রফেসর মো. মাকসুদুর রহমান সরকার এফসিএমএ এবং জিয়াউর রহমান জিয়া এফসিএ।
বিজনেস সেশন পরিচালনা করেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. রবিউল ইসলাম ও উপব্যবস্থাপনা পরিচালক মো. আলতাফ হোসেন ভুঁইয়া।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্মেলনে ব্যাংকের শীর্ষ নির্বাহী, বিভাগীয় প্রধান, শাখা ব্যবস্থাপক এবং উপশাখার ইনচার্জবৃন্দ অংশগ্রহণ করেন।
সম্মেলনে জানানো হয়, এসবিএসি ব্যাংকের ২০২৫ সাল শেষে আমানতের পরিমাণ ১০ হাজার ৮০০ কোটি টাকা এবং ঋণ ৯ হাজার ৪৪৫ কোটি টাকা। বর্তমানে ব্যাংকের পরিশোধিত মূলধন ৮২৪ কোটি টাকা।
সম্মেলনে ব্যাংকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. মোখলেসুর রহমান বলেন, “ব্যাংকিং খাত গত কয়েক বছরে চলমান বৈশ্বিক ও অভ্যন্তরীণ নানামুখী চ্যালেঞ্জের মুখে পড়েছে। এসবিএসি ব্যাংক সেসব সীমাবদ্ধতা মোকাবিলা তার আর্থিক সূচক স্থিতিশীল রাখতে সক্ষম হয়েছে। আমাদের ব্যাংকে কোনো তারল্য সমস্যা হয়নি, এ জন্য গ্রাহক তার চাহিদামতো অর্থ উত্তোলন করতে পেরেছে। এসবিএসি ব্যাংকের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ অত্যন্ত দক্ষতা ও নিষ্ঠার সাথে তাদের কার্যক্রম পরিচালনা করায় আর্থিক সূচকে টেকসই অগ্রগতি অর্জন করেছে।”
তিনি ব্যাংকারদের গতানুগতিক ধ্যানধারণা থেকে বেরিয়ে এসে উদ্যোক্তা তৈরির মনোভাব নিয়ে ব্যাংকিং কার্যক্রম পরিচালনার আহ্বান জানান।
সম্মেলনে মোখলেসুর রহমান শরীয়াহ যথাযথ পালনে এসবিএসি ইসলামী ব্যাংকিং সেবার পরিসর বৃদ্ধির প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি।
ব্যবস্থাপনা পরিচালক এস.এম. মঈনুল কবীর রিটেইল ব্যাংকিং ও কার্ড বিজনেসকে প্রাধান্য রেখে প্রত্যেক সূচকে উন্নতির জন্য অ্যাসেট কোয়ালিটি বৃদ্ধি কথা জানান। তিনি ডিজিটাল ব্যাংকিং সেবায় গ্রাহকবান্ধব সর্বোচ্চ আধুনিকায়নের উদ্যোগ এবং তরুণ প্রজন্মকে ব্যাংকিং সেবায় অন্তর্ভুক্ত করার কৌশলে ঘোষণা দেন। এসবিএসসি ব্যাংক দ্রুততম সময়ের মধ্যে সারাদেশে ৯০টি শাখা ও ৩২টি উপশাখা এবং এজেন্ট ব্যাংকিংয়ের ৩৭টি আউটলেটের মাধ্যমে ব্যাংকিং সেবা জনগণের কাছে পৌঁছে দিতে সক্ষম হয়েছে।

এই ব্যবস্থার আওতায় ক্রেতারা গরু নির্বাচন করার পর প্রাইম ব্যাংকের ‘মাইপ্রাইম’ (MyPrime) অ্যাপ ব্যবহার করে বাংলা কিউআর স্ক্যানের মাধ্যমে তাৎক্ষণিক মূল্য পরিশোধ করতে পারবেন।

ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির (ইডিইউ) প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও সংসদ সদস্য সাঈদ আল নোমান বলেছেন, ‘‘বর্তমান প্রতিযোগিতাপূর্ণ বিশ্বে টিকে থাকতে হলে আমাদের শিক্ষার্থীদের শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত করলেই চলবে না, বরং তাদের দক্ষ ও বিশ্বমানের নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।’’

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৬ এপ্রিল পূর্ব-তিমুরগামী এই চালানের উদ্বোধন করা হয়। ইতোমধ্যে কন্টেইনারবাহী জাহাজ চট্টগ্রাম বন্দর ত্যাগ করেছে।

সভায় সভাপতিত্ব করেন প্রাইম ব্যাংকের চেয়ারম্যান তানজিল চৌধুরী। তিনি সমাপ্ত বছরে ব্যাংকের সার্বিক পারফরম্যান্স এবং আগামী দিনের ব্যবসায়িক ও কৌশলগত ভবিষ্যত পরিকল্পনা শেয়ারহোল্ডারদের সামনে তুলে ধরেন।