চরচা প্রতিবেদক

রাজধানীর যাত্রাবাড়ী ও হাজারীবাগ থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৪৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সংশ্লিষ্ট থানা পুলিশ।
আজ বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া শাখার উপ-পুলিশ কমিশনার (ডিসি) তালেবুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল বুধবার যাত্রাবাড়ী থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে ২২ জনকে গ্রেপ্তার করা হয়। একই দিনে হাজারীবাগ থানার বিভিন্ন এলাকা থেকে আরও ২৭ জনকে আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি এবং বিভিন্ন অপরাধে জড়িত সন্দেহভাজন ব্যক্তিরা রয়েছেন।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।

উদীচীর নেতারা আরও বলেন, জাতীয় সংগীতের সময় উঠে দাঁড়াতে অস্বীকৃতি জানানো জাতীয় প্রতীকের প্রতি অবমাননাকর আচরণ। জাতীয় সংগীত শুধু একটি গান নয়, এটি মুক্তিযুদ্ধ, আত্মত্যাগ ও জাতিসত্তার প্রতীক। তাই এর প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা সাংবিধানিকভাবেও বাধ্যতামূলক।