
ভারত ও পাকিস্তানে গরম যখন মৃত্যুসম
এই তীব্র তাপ ও আর্দ্রতার ঝুঁকি সমাজের সব স্তরের মানুষ সমানভাবে ভোগ করে না, বরং এই বিপর্যয় অত্যন্ত অসমভাবে আঘাত হানে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের পারমাণবিক স্থাপনা, ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং তেহরানে অবস্থিত ইরানের নেতাদের ওপর হামলা চালায়। এই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং বেশ কয়েকজন কমান্ডার নিহত হওয়ার পর, মিত্র রাষ্ট্রগুলোতে পশ্চিমা সামরিক ঘাঁটি ও বেসামরিক ভবন লক্ষ্য করে পাল্টা হামলা চালানো হয়। যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়া থেকে শুরু করে ড্রোন হামলা এই ক্রমবর্ধমান সংঘাত বেশ কিছু নাটকীয় ঘটনার জন্ম দিয়েছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে উঠে এসেছে এমন ৫টি চাঞ্চল্যকর ঘটনা -
১) রিয়াদে মার্কিন দূতাবাসে হামলা:
আজ ৩ মার্চ ভোরবেলা ইরান রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসে ড্রোন হামলা চালায়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। প্রতিবেদন অনুযায়ী, দূতাবাসে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং আগুন জ্বলতে দেখা যায়। রিয়াদের কূটনৈতিক এলাকায়, যেখানে বিদেশি মিশনগুলো অবস্থিত, সেখানে কালো ধোঁয়া কুণ্ডলী পাকিয়ে উঠতে দেখা যায়।
২) বাহরাইনের বহুতল ভবনে ড্রোন হামলা:
বাহরাইনের মানামা থেকে আরেকটি চাঞ্চল্যকর ভিডিও প্রকাশ পেয়েছে। সেখানে ইরানের শাহেদ ড্রোনগুলো এরা ভিউস টাওয়ারের ওপরের তলাগুলোতে আঘাত হানে। সিএনএন-এর তথ্য অনুযায়ী, এই আবাসিক ভবনটি মার্কিন নৌঘাঁটি থেকে মাত্র এক মাইল দূরে অবস্থিত।
৩) দুবাইয়ের আইকনিক পাম জুমেইরাতে হামলা:
উপসাগরীয় অঞ্চলের কৃত্রিম দ্বীপপুঞ্জ দুবাইয়ের বিখ্যাত পাম জুমেইরাতে একটি সুইসাইড ড্রোন আঘাত হানে। এখানে শত শত বিলাসবহুল ভিলা ও হোটেল রয়েছে। দুবাই মিডিয়া অফিস জানিয়েছে, "দুবাই কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে পাম জুমেইরা এলাকার একটি ভবনে এই ঘটনা ঘটেছে। জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান অবিলম্বে সেখানে পৌঁছেছে এবং এলাকাটি নিরাপদ করা হয়েছে। দুবাই সিভিল ডিফেন্স নিশ্চিত করেছে যে আগুন বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।"
৪) দোহায় ক্ষেপণাস্ত্র হামলা:
কাতারের রাজধানী দোহাতেও হামলা চালানো হয়েছে। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, একটি ক্ষেপণাস্ত্র মাটিতে আঘাত করে বিস্ফোরিত হচ্ছে এবং আগুনের শিখা ও ধোঁয়া থেকে বাঁচতে আতঙ্কিত সাধারণ মানুষ দিগ্বিদিক ছুটছে।
৫) কুয়েতে যুদ্ধবিমান বিধ্বস্ত:
আমেরিকান একটি যুদ্ধবিমান পাক খেয়ে মাটিতে আছড়ে পড়ার একটি ভিডিও ভাইরাল হয়েছে। কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। তবে সকল ক্রু সদস্য জীবিত আছেন। কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করেছে, ক্রুদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল।

এই তীব্র তাপ ও আর্দ্রতার ঝুঁকি সমাজের সব স্তরের মানুষ সমানভাবে ভোগ করে না, বরং এই বিপর্যয় অত্যন্ত অসমভাবে আঘাত হানে।

বিশ্বকাপ জেতা দল শিরোপা ধরে রাখতে পারে না ৬৪ বছর ধরে। এবার আর্জেন্টিনা সব শঙ্কা পেছনে ফেলে সেই ইতিহাস বদলাতে পারবে কিনা, সেই প্রশ্ন সময়ের হাতেই!

একসময় কোরবানির ঈদের দিন বিকেলের মধ্যেই দেশের বিভিন্ন জেলা শহর, হাট-বাজার ও মহল্লায় কাঁচা চামড়ার নগদ বেচাকেনা শেষ হয়ে যেত। মসজিদ, মাদরাসা, এতিমখানা কিংবা মৌসুমি ব্যবসায়ীরা জানতেন—চামড়া হাতে মানেই নগদ টাকা। দাম নিয়ে কিছু দর-কষাকষি থাকলেও বাজারে ক্রেতা থাকত, নগদ অর্থ থাকত, এবং দ্রুত চামড়া সংগ্রহ করে আড়

প্রধানত শিয়া মুসলমানরা ‘ঈদুল গাদির’ পালন করে। তাদের কাছে অন্য দুই ঈদের চেয়েও এই ঈদ বেশি গুরুত্বপূর্ণ। আশুরার পরই এই দিনটির অবস্থান। ঈদুল আজহা তো পালিত হয় জিলহজ মাসের দশম দিনে, ঈদুল গাদির পালিত হয় একই মাসে, ১৮তম দিনে। ঈদুল গাদিরে অবশ্য পশু কোরবানি দেওয়া হয় না। মূলত বিশেষ নামাজ আদায় ও রোজা রাখা হয়।